ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

নলছিটিতে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল হেলপারের, আহত বহু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২৬, ৩:২৯ বিকাল

Link Copied!

ঝালকাঠির নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের বহু যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়। বৈরী আবহাওয়ার মধ্যে মহাসড়কের একটি বাঁকে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি সড়কের পাশে ছিটকে যায়।

এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় দুই বাসের বহু যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন হেলপার নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আবারও কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঘূর্ণিঝড় ‘আকভান’ নিয়ে নতুন সতর্কবার্তা, বিপদে পড়তে পারেন যারা

হিমালয়ের হিমেল হাওয়ায় কাঁপছে পঞ্চগড়, আরও কমতে পারে তাপমাত্রা

৬০ বছরের পুরোনো ঝুঁকিপূর্ণ ব্রিজ, সংস্কারের দাবিতে মানববন্ধন

অবশেষে ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে আন্তনগর ট্রেন, আজ উদ্বোধন

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

ঢাকায় মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মিয়ানমারের খনি বর্জ্যে থাইল্যান্ডের নদী দূষণ, চুক্তি হলেও কমেনি সংকট

রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ দূতের আহ্বান

তীব্র খরাতেও টিকে থাকবে চা গাছ, নতুন জাতের খোঁজ

তামাক নিয়ন্ত্রণে কৌশলগত যোগাযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Vital Strategies Wraps up Strategic Communication Workshop on Tobacco Control