ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য
  3. নিরাপদ সড়ক
  4. জীবন বীমা ও ব্যাংক
  5. লাইফস্টাইল
  6. মতামত

ভারতকে কখনও আলাদা দেশ ভাবতাম না: জয়া

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ মে ২০২৩, ৮:১৩ বিকাল

Link Copied!

জয়া আহসান। যতটা ঢালিউডের, সময়ের আবর্তনে তার চেয়ে বেশি টলিউডের হয়ে উঠেছেন। ঢাকার সিনেমার চেয়েও কলকাতায় তার ব্যস্ততা বেশি। এই যেমন আগামী ২ জুন আরও একটি সিনেমা মুক্তি পাঁচ্ছে পশ্চিমবঙ্গে। নাম ‘অর্ধাঙ্গিনী’। সেই সূত্রে অবস্থান করছেন ‘সিটি অব জয়’-এ। ‘আবর্ত’ দিয়ে ২০১৩ সালে কলকাতার ছবিতে অভিষেক হয় জয়া আহসানের। টলি জার্নির এক দশক পূর্ণ হয়েছে। এই লম্বা অধ্যায়ে অর্জনের পাল্লা যথেষ্ট ভারি। দর্শকের প্রশংসা, পুরস্কার, টলিউড ইন্ডাস্ট্রিতে পোক্ত অবস্থান, সবই নিজের করে নিয়েছেন জয়া। কিন্তু তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি কী? সেটাই জানালেন এবার। জয়ার মতে, ‘‘আমি দ্বিতীয় একটা দেশ পেয়েছি। ছোটবেলা থেকে এত গল্প শুনেছি, ভারতকে কখনও আলাদা দেশ ভাবতাম না। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি বলতেন ভারত আমাদেরই দেশ। বাবা সবসময় দু’দেশের কথা বলতে গিয়ে ‘আমরা’ করেই বলতেন। কলকাতাকে আলাদা করে দেখেননি। সেটাকে নতুন করে পাওয়া আমার কাজের মধ্য দিয়ে। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এখান থেকে অ্যাওয়ার্ড নিচ্ছি, এখানকার মানুষ আমাকে ভালোবাসছে, এটা দেখতে পেলে বাবা ভীষণ খুশি হতেন। এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি।’’ ‘অর্ধাঙ্গিনী’ ছবিটি নির্মাণ করেছেন টলিউডের নন্দিত নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি। এই নির্মাতার সঙ্গে এটি জয়ার তৃতীয় কাজ। এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ ছবিতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। আর দুটি সিনেমার সুবাদে পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। নির্মাতা সম্পর্কে জয়ার পর্যবেক্ষণ এরকম, ‘কৌশিকদা আমার কাছে একজন ভালো পরিচালক। সংবেদনশীল একজন মানুষ। তারপর তার অভিনয়সত্তা ও নির্মাতাসত্তা। আর আমরা দুজনেই সেনসিটিভ বলে হয়ত কাজ করে আনন্দ পাই। অন্য অভিনেতারাও একই কথা বলবে, আমি নিশ্চিত!’ গত এক দশকে ঢাকার চেয়ে কলকাতায় বেশি কাজ করেছেন জয়া। এর কারণ কী? জয়ার উত্তর, ‘এখানে পরপর ভালো কিছু কাজ পেয়েছি। নিজের দেশেও কাজ করেছি, তবে এখানে একটু বেশি। এখন আবার ভেবেছি বাংলাদেশের কাজে ওপর ফোকাস করবো।’ উল্লেখ্য, ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে জয়া আহসানের সঙ্গে আছেন চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন, অম্বরিশ ভট্টাচার্য, লিলি চক্রবর্তী প্রমুখ। আগামী ২ জুন ছবিটি মুক্তি পাঁচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত