ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

আগামীকাল থেকে শুরু হচ্ছে ৯ম আন্তর্জাতিক পানি সম্মেলন

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ জানুয়ারী ২০২৪, ২:১১ বিকাল

Link Copied!

দেশে নবম বারের মতো আন্তর্জাতিক পানি সম্মেলন শুরু হচ্ছে। অ্যাকশন এইড বাংলাদেশের উদ্যোগে দুই দিনব্যাপী এ সম্মেলন বুধবার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল ১০টায় সম্মেলন শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এবারের সম্মেলনের বিষয় নির্ধারণ করা হয়েছে ‘পানি, নদী এবং জলবায়ু পরিবর্তন: সহিষ্ণুতার ক্ষেত্র নির্মাণ।’

অ্যাকশন এইড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

রাজধানীর গুলশান-২-এর সিক্স সিজন হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ২৪ জানুয়ারি (বুধবার) সকাল ৯ টায় উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাবের হোসেন চৌধুরী।

দুই দিনব্যাপী এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পানির ন্যায্যতা এবং নদী ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ এবং সুযোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে নারী, পুরুষ এবং যুব গোষ্ঠী, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক এবং অনুশীলনকারীদের একত্রিত করবে। পূর্ববর্তী আটটি আন্তর্জাতিক পানি সম্মেলনের সাথে সামঞ্জস্য রেখে, এই সম্মেলনটি অর্থপূর্ণ বিকল্পগুলির সুপারিশ করবে যা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পানির ন্যায্যতা সৃষ্টিতে অবদান রাখতে পারে।

 

Facebook Comments Box

আরও পড়ুন

ঢাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির আভাস, কমবে না ভ্যাপসা গরম

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক