ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৪ সকাল

Link Copied!

ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন যোগাযোগের পাশাপাশি কাজ, পড়াশোনা ও ব্যবসারও গুরুত্বপূর্ণ হাতিয়ার। এসব দৈনন্দিন প্রয়োজন মেটাতে তরুণ প্রজন্ম, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীদের জন্য প্রয়োজন একটি ব্যালেন্সড স্মার্টফোন। এই চাহিদা পূরণের লক্ষেই ভিভো নিয়ে এসেছে নতুন ওয়াই৩২।

ভিভো ওয়াই৩২ এ রয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশচার্জ প্রযুক্তি। ফোনটিতে মাত্র ১ শতাংশ চার্জ থাকলেও ৪জি নেটওয়ার্কে সর্বোচ্চ ৩৫ মিনিট কথা বলা যায়। এ ছাড়া, এর ছয় বছরের ব্যাটারি স্বাস্থ্য প্রযুক্তির জন্য ১,৫০০ বার চার্জ দেওয়ার পরও ব্যাটারির মূল সক্ষমতার অন্তত ৮০ শতাংশ ধরে রাখতে সাহায্য করে।

দীর্ঘদিন ব্যাটারির ভালো কর্মক্ষমতা ধরে রাখতে ফোনটিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ফোনটি দিয়ে টানা ১৪ ঘণ্টা ম্যাপ বা নেভিগেশন ব্যবহার, ২০ ঘণ্টা ছোট ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা সম্ভব। ফলে ব্যবহারকারীরা দীর্ঘ সময় ফোনটি ব্যবহার করতে পারবেন।

ভিভো ওয়াই৩২ এর প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন এবং পেছনের ডাইনামিক লাইট ফোনটিতে এনে দিয়েছে আভিজাত্যের স্পর্শ। বিশেষ করে এর আকর্ষণীয় দুটি আইকনিক কালার ভ্যারিয়েন্ট টোয়াইলাইট রেড এবং সানসেট অরেঞ্জ যেকোনো আলোতে অনন্য সৌন্দর্য ফুটিয়ে তোলে।

সোশ্যাল কন্টেন্ট বা স্মৃতি ধরে রাখতে এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। ফ্রেম থেকে অপ্রয়োজনীয় বস্তু সরাতে কাজ করে ‘এআই ইরেজ’ ফিচার। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং ডুয়াল স্পিকার যেকোনো ভিডিও ওয়াচিং বা অডিও অভিজ্ঞতাকে করে তোলে দারুণ উপভোগ্য।

আইপি৬৯ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স এবং অ্যান্টি-ড্রপ আর্মার ডিজাইন ফোনটিকে ধুলাবালি, পানির ছিটেফোঁটা ও দৈনন্দিন ছোটখাটো ধাক্কা থেকে সুরক্ষায় সহায়তা করে। ফোনটি স্থির পানির ৩ মিটার গভীরেও সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকলে সুরক্ষিত থাকতে পারে।

ভিভো ওয়াই৩২ এ রয়েছে ৫০ মাসের স্মুথনেস সাপোর্ট, যা দীর্ঘদিন ব্যবহারের পরও পারফরম্যান্স বজায় রাখতে সহায়তা করে। ভিভো ডকমাস্টারের মাধ্যমে ফাইল দেখা, সম্পাদনা ও ই-সাইন করা যায়। এ ছাড়া, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট ও এআই ক্যাপশন মিটিং বা ক্লাসের কথোপকথন টেক্সটে রূপান্তর ও সংক্ষেপ করতে সহায়তা করে।

শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও ব্যবসায়ীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে দীর্ঘস্থায়ী ব্যাটারি, প্রয়োজনীয় ফিচার ও সুরক্ষার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ হতে পারে একটি উপযোগী স্মার্টফোন।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

শিশুদের খাদ্যনিরাপত্তা শেখাতে প্রাথমিকে কৃষি শিক্ষার তাগিদ

কপ৩১-এর স্পন্সর কোক হোল্ডিংয়ের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ

৫ দশকে বিশ্বজুড়ে বন্যপ্রাণী কমেছে ৭৩ শতাংশ, অস্তিত্ব সংকটে প্রকৃতি

New Cicada Species Discovered; Climate Change May Shift Its Habitat

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ