ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ অক্টোবর ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

খুলনায় নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল অপারেটর বাংলালিংক। গ্রাহকদের সেবা নেওয়ার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে প্রচলিত গ্রাহকসেবার ধরন থেকে বেরিয়ে নতুনভাবে সাজানো হয়েছে এ স্টোর। গ্রাহকের স্বাচ্ছন্দ্য, ব্যক্তিগত যত্ন এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবার ওপর প্রাধান্য দিয়ে পুরো ফ্ল্যাগশিপ স্টোরটি ডিজাইন করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে এবং প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান।

গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে রাখা হয়েছে খোলামেলা, আন্তরিক এবং স্যাংকচুয়ারি স্টাইলের শান্ত পরিবেশ। এর অন্যতম বৈশিষ্ট্য ‘আই ভার্সেস উই’ সহায়তা মডেল। এ ব্যবস্থায় বাংলালিংকের প্রতিনিধিরা গ্রাহকদের পাশে বসে সরাসরি কথা বলেন এবং তাঁদের প্রয়োজন বুঝে দ্রুত ও দক্ষতার সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা দেন।

স্টোরটিতে রয়েছে ‘ডিজিটাল এক্সপ্লোরেশন স্পেস’,যেখানে গ্রাহকেরা বাংলালিংকের বিভিন্ন অ্যাপ ও ডিজিটাল সেবা সরাসরি ব্যবহার করে দেখতে পারবেন। এ ছাড়া দ্রুত সেবা প্রয়োজন এমন গ্রাহকদের জন্য রয়েছে অগ্রাধিকারভিত্তিক সেবার ব্যবস্থা। পাশাপাশি, সবার জন্য রয়েছে আরামদায়ক বসার জায়গা, যাতে গ্রাহকেরা সহজে ও স্বস্তিদায়ক পরিবেশে সেবা নিতে পারেন।

উদ্বোধন উপলক্ষে বাংলালিংকের সেলস অ্যান্ড সার্ভিস ডিরেক্টর মুহাম্মদ মেহেদী হাসান বলেন, “গ্রাহকেরা যেন ডিজিটাল সেবা থেকে শুরু করে বাংলালিংকের সব ধরনের সেবা সহজে এবং নির্বিঘ্নে নিতে পারেন। নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে গ্রাহকেরা বাংলালিংকের ডিজিটাল সেবাগুলো সম্পর্কে জানতে পারবেন, দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং আমাদের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। খুলনায় এই আধুনিক সেবাকেন্দ্র চালুর মাধ্যমে সারা দেশের গ্রাহকদের কাছে সহজলভ্য ও উন্নত সেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আরও জোরালো হল।”

নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরে খুলনার গ্রাহকেরা আরও উন্নত পরিবেশে সরাসরি সেবা নেওয়ার পাশাপাশি বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

জলবায়ু-সহনশীল গ্রামীণ আবাসনের নকশা প্রতিযোগিতা করবে পিকেএসএফ

বিএটিবির ১০৪ শ্রমিককে চাকরিচ্যুতির অভিযোগ, পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

শিশুদের খাদ্যনিরাপত্তা শেখাতে প্রাথমিকে কৃষি শিক্ষার তাগিদ

কপ৩১-এর স্পন্সর কোক হোল্ডিংয়ের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ

৫ দশকে বিশ্বজুড়ে বন্যপ্রাণী কমেছে ৭৩ শতাংশ, অস্তিত্ব সংকটে প্রকৃতি

New Cicada Species Discovered; Climate Change May Shift Its Habitat

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ