ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিকআপ চালকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ বিকাল

Link Copied!

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত কাভার্ডভ্যানের পেছনে পিকআপের ধাক্কায় মো. রিয়াজ (২৮) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার ঘরতাকিয়া রাস্তার মুখে মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ রাঙামাটি সদর উপজেলার কলেজ গেট এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোরে সোনাপাহাড় এলাকায় ঢাকামুখী লেনে চলাচলকারী একটি কাভার্ডভ্যান হঠাৎ হার্ডব্রেক করে। এ সময় পেছনে থাকা দ্রুতগতির একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো-ন-১১-৭৭০০) কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক রিয়াজ গুরুতর আহত হন।

খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বলেন, সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে একটি পিকআপ দুর্ঘটনার শিকার হয়। এতে চালক মো. রিয়াজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত বেড়ে ৬

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সর্বোচ্চ সতর্কতা

ঝুঁকিপূর্ণ অভিবাসনে এক দশকে ৪ হাজারের বেশি শিশুর মৃত্যু

No Charger, No Power Bank: realme C100 Completes Bandarban Trek with 40% Battery Still Remaining

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট

বিমানবন্দর হামলার জেরে সৌদি আরবের দুই রুটে ফ্লাইট বন্ধ

স্বাস্থ্য খাতে দুর্নীতি বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী

রাজশাহীতে শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত

ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার দুই শ্রমিক নিহত

অক্টোবরের ১৫ দিনেই ডেঙ্গুতে ৯০ মৃত্যু

আলমডাঙ্গায় ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের