ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম ফ্লাইট স্থগিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২৬, ৬:৫৩ বিকাল

Link Copied!

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে সৌদি আরবের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। এসব ফ্লাইটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

এদিকে জরুরি প্রয়োজনে যাত্রীরা সৌদি আরবে যাতায়াত এবং বাংলাদেশে ফিরতে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

আরও পড়ুন

যে ব্যাঙের পিঠের চামড়া ফুঁড়ে জন্ম নেয় বাচ্চা, অদ্ভুত এই ব্যাঙের নাম কী?

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের প্রভাবে ৮ জনের মৃত্যু

ই-বর্জ্য থেকে নতুন পণ্য উৎপাদন ও রপ্তানিতে বিদেশি বিনিয়োগ খুঁজছে সরকার

আগামী পাঁচ দিন যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম, আজ বিক্রি হচ্ছে যে দরে

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

বিশ্বরাজনীতিতে কমছে জাতিসংঘের গুরুত্ব!

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৭

Xiaomi Offers Special Deals for Puja

পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি