ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২৬, ১:০৭ বিকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের দিকে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অনুপ কুমার নিহত হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

আরও পড়ুন

যে ব্যাঙের পিঠের চামড়া ফুঁড়ে জন্ম নেয় বাচ্চা, অদ্ভুত এই ব্যাঙের নাম কী?

সরাইলে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের প্রভাবে ৮ জনের মৃত্যু

ই-বর্জ্য থেকে নতুন পণ্য উৎপাদন ও রপ্তানিতে বিদেশি বিনিয়োগ খুঁজছে সরকার

আগামী পাঁচ দিন যেসব বিভাগে হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম, আজ বিক্রি হচ্ছে যে দরে

৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার শঙ্কা

বিশ্বরাজনীতিতে কমছে জাতিসংঘের গুরুত্ব!

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ২৭

Xiaomi Offers Special Deals for Puja

পূজা উপলক্ষে আকর্ষণীয় অফার নিয়ে এলো শাওমি