ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. নিরাপদ সড়ক

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১১:৩৩ সকাল

Link Copied!

তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন।

রোববার সকালে দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের একটি টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

মানিসার গভর্নরের কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর দুর্ঘটনার খবর পায় কর্তৃপক্ষ। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, বাসটি উল্টে পড়ে আছে এবং এর পেছনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসটির পাশে সড়কে নীল রঙের বডি ব্যাগ সারিবদ্ধভাবে রাখা ছিল। কাঠের তক্তা বহনকারী টো ট্রাকটিও উল্টে সড়কে পড়ে আছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি নিহত ব্যক্তিদের দেশটির নাগরিক বলে উল্লেখ করেছেন। তবে হতাহত ব্যক্তিদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

মানিসার গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সমন্বয়ে দুর্ঘটনাস্থলে কার্যক্রম চলছে। ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার গুরুত্ব এই দুর্ঘটনা বেদনাদায়কভাবে স্মরণ করিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা।

 

Facebook Comments Box

আরও পড়ুন

Tobacco Control Essential to Protect Public Health: State Minister for Land

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বিশ্বে বাড়তে পারে তাপমাত্রা

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ