ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৬, ১১:২১ সকাল

Link Copied!

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামের সাইডলাইনে সৌদি আরব ও কাতারের জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ, গ্যাস অনুসন্ধান এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল কাহতানির সঙ্গে বৈঠকে ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশের ২০৩০ সালের জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা বাড়াতে দুই দেশের প্রতিনিধিদল বিনিময় ও সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে, কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী ও কাতার এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে নতুন দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তির সম্ভাবনা এবং আমদানির উৎস ও পরিবহনপথে বৈচিত্র্য আনার বিষয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী।

এ ছাড়া সৌদি আরবভিত্তিক প্রতিষ্ঠান এসিডব্লিউএ পাওয়ার বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে এসিডব্লিউএ পাওয়ারের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ বা নির্দিষ্ট প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Facebook Comments Box

আরও পড়ুন

Tobacco Control Essential to Protect Public Health: State Minister for Land

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

এল নিনোর প্রভাবে ২০২৭ সালে বিশ্বে বাড়তে পারে তাপমাত্রা

নেত্রকোনায় বিদ্যালয়ের জমি ও সরকারি হালট থেকে ২২ অবৈধ স্থাপনা উচ্ছেদ

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

হুতি হামলার জেরে ঢাকা-রিয়াদ রুটে ৯ ফ্লাইট বাতিল

লক্ষ্মীপুরে ড্রাম-ট্রাকের চাপায় ভ্যানচালক নিহত

তুরস্কে পর্যটকবাহী বাস-টো ট্রাকের সংঘর্ষে নিহত ১১

অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আহত ২৪

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

জ্বালানি নিরাপত্তায় সৌদি আরব-কাতারের সহযোগিতা চায় বাংলাদেশ