ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৭ বিকাল

Link Copied!

উত্তরের জেলা পঞ্চগড়ে কয়েক দিন ধরেই রাত ও ভোরে হালকা কুয়াশার দেখা মিলছে। এর মধ্যে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে কুয়াশার সঙ্গে হালকা ঠান্ডা বাতাস বইতে থাকায় প্রকৃতিতে শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে।

ভোরে ঘুম থেকে উঠেই শহর থেকে গ্রাম-সবখানেই চারপাশে ধোঁয়াটে কুয়াশার আবরণ দেখতে পাচ্ছেন স্থানীয়রা। কুয়াশাচ্ছন্ন মনোরম পরিবেশ উপভোগ করতে অনেকেই ভোরে হাঁটতে বের হচ্ছেন।

পঞ্চগড় সদর উপজেলার ডোকরোপাড়া এলাকার বাসিন্দা আকতার হোসেন বলেন, দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও ভোর ও সন্ধ্যার আবহাওয়ায় ইতোমধ্যে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকালে কুয়াশা ও হালকা ঠান্ডা বাতাসে মনে হচ্ছে, পঞ্চগড়ের প্রকৃতিতে শীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সোমবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

তিনি বলেন, শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পাশাপাশি আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে যাওয়ার কারণে আবহাওয়ায় এ ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে।

আবহাওয়া অফিসের এই কর্মকর্তা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রায়ই কুয়াশার দেখা মিলতে পারে। তবে আপাতত বৃষ্টির তেমন পূর্বাভাস নেই। কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

দিনের বেলায় গরমের অনুভূতি থাকলেও ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডা বাতাস এবং কুয়াশার উপস্থিতি পঞ্চগড়ের আবহাওয়ায় ঋতু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয়দের অনেকেই বলছেন, প্রকৃতিতে যেন ধীরে ধীরে শীতের আগমনী সুর বাজতে শুরু করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

সুগন্ধি চাল রফতানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার

ডেঙ্গুর হানা ঝালকাঠিতে, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫

পঞ্চগড়ে কুয়াশা-ঠান্ডা বাতাসে শীতের আগমনী বার্তা

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির আভাস

বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

দাউদকান্দিতে ভ্রমণবাস খাদে, মেডিকেল শিক্ষার্থী আহত ২০

অক্টোবরে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ

International tourism fair to be held in Dhaka with participation from 20 countries

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

ডিএসসিসিতে মশক নিয়ন্ত্রণে জোর, ৬০% বাসায় মিলেছে লার্ভা

ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ক্ষুদ্র মোড়ক, বড় স্বাস্থ্যঝুঁকি: সতর্কীকরণ লেবেল কেন জরুরি