ঢাকাশনিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ সকাল

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়।

সোমবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে গাছের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের চারা তুলে দেওয়া হয়।

তরী বাংলাদেশের আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শামীম আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুদূষণ কমানো, মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, নদী ও প্রকৃতি সুরক্ষাকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি, সংগঠন বা প্রতিষ্ঠানের একার নয়; এ দায়িত্ব সবার। বিশেষ করে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী এবং শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান।

অধ্যক্ষ মুহাম্মদ মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে বিদ্যালয় পর্যায়ে এ ধরনের কর্মসূচির গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীরা নিজেরা গাছ লাগানোর পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করলে এর সুফল সমাজে ছড়িয়ে পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কাদির, তরী বাংলাদেশের সদস্য মো. আব্দুল হেকিম, সদর উপজেলার সদস্যসচিব নোমান আহমেদ, সদস্য মোশাররফ হোসেন, মোবারক মিয়া, বাচ্চু মিয়াসহ শালগাঁও কালিসীমা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা।

কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ এবং লাগানো গাছের নিয়মিত পরিচর্যার বিষয়ে সচেতন করা হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

টিসিবির কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, সাশ্রয় হবে ৩০০-৩৫০ কোটি টাকা

দুর্গম এলাকায় চিকিৎসাসেবা দিতে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ নির্মাণ করবে সরকার

চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসায় বিশেষ সুবিধার ঘোষণা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, সম্ভাব্য নাম ‘অর্নব’

‘সমন্বিত জলবায়ু পদক্ষেপ’ রক্ষা করতে পারে কোটি কোটি মানুষের প্রাণ

২০২৬ সালের ১২ সিনেমায় ৭৫১ বার দেখানো হয় ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য

রাজস্ব বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জাতীয় তামাক কর নীতি প্রণয়ন জরুরি

চাকরি স্থায়ীকরণের দাবিতে কুষ্টিয়ায় ফের বিএটিবি কর্মীদের মানববন্ধন

ভোক্তা অধিকার অধিদপ্তরকে প্রযুক্তি ও জনবলে শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

টিসিবির কার্যক্রমে আসছে ডিজিটাল নজরদারি, বাদ ৫৯ লাখ অযোগ্য আবেদনকারী

আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত