ঢাকারবিবার , ২ অগাস্ট ২০২৬
  1. সর্বশেষ

গণতন্ত্র ও দেশের অগ্রযাত্রা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মন্ত্রীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২ অগাস্ট ২০২৬, ১:৪৮ বিকাল

Link Copied!

দেশের মানুষ যাতে প্রকৃত অর্থে গণতান্ত্রিক ও অর্থনৈতিক স্বাধীনতার সুফল ভোগ করতে পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

শনিবার (১ আগস্ট) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘জুলাই স্মৃতি সমাবেশ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, অন্যায়, অনিয়ম ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সজাগ থাকলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করা সম্ভব হবে না। অতীতে যেভাবে মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল, ভবিষ্যতেও একইভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, একটি মহল বিভিন্ন অজুহাতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। তবে জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, অতীতে লুটপাট, দুর্নীতি ও রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে বাংলাদেশকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজে মতের ভিন্নতা থাকতেই পারে। তবে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও পারস্পরিক সহনশীলতাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের যৌক্তিক মতামতকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রসঙ্গে মন্ত্রী বলেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তার জন্য মানবিক সংগঠন ‘বিবেক’-এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, এ ধরনের মানবিক সহায়তা সমাজের দায়িত্ববোধ ও সহমর্মিতার প্রতিফলন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ এবং কুমিল্লা মডার্ন হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেস দ্য পিপল-এর সম্পাদক সাইকুর রহমান সাগর।

Facebook Comments Box

আরও পড়ুন

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ১

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

Magic V6: The ultra-slim foldable officially debuts in Bangladesh

দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’

যশোরে মোটরসাইকেল-রিকশাভ্যান সংঘর্ষে বৃদ্ধ নিহত

টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ঘোষণা

দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রকে কৃষি ও আইটি খাতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নওগাঁয় কাঁচামরিচের ঝাঁজ বাজারে, দামে হাসছেন কৃষক, বিপাকে ক্রেতা

দেড় বছরে সাগরে ১৪০০ রোহিঙ্গার মৃত্যু, ৬৬% নারী ও শিশু

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত