ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

যে কারণে ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে অন্ধ হয়ে যেতে পারেন

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ জানুয়ারী ২০২৪, ১১:৩৭ সকাল

Link Copied!

আগাম কোনো সতর্কসংকেত ছাড়াই অনেক সময় দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে মানুষ। ঘুমের মধ্যেও এটা ঘটতে পারে। এই অন্ধত্ব সাধারণত ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে ঘটে থাকে। তাই চিকিৎসকের কাছে পৌঁছাতে পৌঁছাতেই অনেক ক্ষেত্রে রোগীর দৃষ্টি ফেরানো আর সম্ভব হয় না।

কেন এমন হতে পারে

১. চোখের মারাত্মক কোনো আঘাত।

২. রেটিনার রোগ।

৩. চোখের ধমনির হঠাৎ রক্ত সঞ্চালন বন্ধ হওয়া।

৪. চোখের অপটিক স্নায়ুর মারাত্মক প্রদাহ।

৫. ডায়াবেটিস

৬. উচ্চ রক্তচাপ।

৭. হৃদ্‌রোগের জটিলতা।

৮. ধমনির নিজস্ব রোগ, প্রদাহ।

৯. রেটিনা ডিসপ্লেসমেন্ট।

এর মধ্যে চোখের কেন্দ্রীয় রক্ত ধমনির সঞ্চালন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অন্যতম কারণ, যা সিআরএও নামে পরিচিত।

কীভাবে হয়

শরীরের রক্ত প্রবাহের মধ্যে যদি কোনো জমাট বস্তু বাধা (প্লাগ) সৃষ্টি করে, তবে ধমনির পরবর্তী অংশ রক্তশূন্যতায় ভোগে। এলাকাটা যদি শরীরের সংবেদনশীল অংশ হয়, তাহলে কোষগুলো নষ্ট হতে থাকে। শরীরের সংবেদনশীল এলাকাগুলোর মধ্যে মস্তিষ্ক, হৃৎপিণ্ড কিংবা চোখের স্নায়ু স্তর বা রেটিনা অন্যতম।

লক্ষণ কী

থায় বা চোখের আঘাত না হলে রোগী সাধারণত কোনো যন্ত্রণা ছাড়াই হঠাৎ ঝাপসা বোধ করতে থাকেন। এক চোখ বা দুই চোখেও এটা হতে পারে।

রোগীর কাছে দুপুরকে হঠাৎ মনে হতে পারে সন্ধ্যা

মনে হতে পারে কালো একটা ছায়া নিচে নেমে আসছে আর ঝাপসা হয়ে আসছে দৃষ্টি। কোনো ব্যথা, জ্বালা–যন্ত্রণা, পানি পড়া বা পিঁচুটি কিছু হচ্ছে না অথচ তিনি দেখতে পাচ্ছেন না। চোখের সামনে সবকিছু অন্ধকার। ক্ষেত্রবিশেষে সামনে হয়তো বিদ্যুৎ চমকানি বা আলোর ছটা দেখতে পারেন।

কী করতে হবে

এমনটি হলে বিলম্ব না করে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। যত তাড়াতাড়ি নেওয়া যাবে, তত ভালো।

চক্ষুবিশেষজ্ঞ চিকিৎসক যত তাড়াতাড়ি রোগীকে হাতে পাবেন (৩০-৬০ মিনিট), ততই ফলাফল ভালো হতে পারে।

রক্ত প্রবাহে প্লাগ বা বাধা থাকলে প্লাগ গলানোর ইনজেকশন দেওয়া যায়। এ ছাড়া চোখের ওপর বিশেষ চাপ দিয়ে প্লাগ সরানোর ব্যবস্থা নেওয়া যায়।

মনে রাখা দরকার, চোখের স্নায়ু স্তর (রেটিনা) কোষ দেহের কেন্দ্রীয় স্নায়ুর অংশ, যথাযথ রক্ত প্রবাহ ছাড়া যা মোটেও টিকে থাকতে পারে না। একবার এ ধরনের কোষের মৃত্যু হলে তাকে আর বাঁচানো সম্ভব হয় না। তাই পরিণামে স্থায়ী অন্ধত্ব বরণ করে নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না।

 

Facebook Comments Box

আরও পড়ুন

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি

‘তীর’ ব্র্যান্ডের নামে নকল গমের ভূষি তৈরি, প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল সপ্তম শ্রেণির ছাত্রের

সারা দেশে আরও পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের সম্ভাবনা

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হতে পারে প্রায় ৫৯ হাজার ভবন

নেপালে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, নিধন করা হয়েছে প্রায় ৬ লাখ হাঁস-মুরগি

উজানের ভারী বৃষ্টিতে উত্তরের নদ-নদীর পানি বাড়ছে, স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

তৃণমূল পর্যন্ত শিশুদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

ময়ূর নদের বুকে দৃষ্টিনন্দন দুই সেতু, বদলে যাবে খুলনার প্রবেশপথ

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন, আজ কত টাকায় বিক্রি হচ্ছে ভরি

বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত ফিতে কোটি টাকার বাণিজ্য

মেক্সিকোতে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প