ঢাকামঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

মরিচের ঝাল এখন বাজারেও, রাজধানীতে কেজি ২৮০ টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২১ জুলাই ২০২৬, ৩:৩২ বিকাল

Link Copied!

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। এক মাস আগে যে কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হতো, এখন তা রাজধানীর বিভিন্ন বাজারে ২০০ থেকে ২৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একই সঙ্গে পেঁয়াজসহ অন্যান্য সবজির দামও ঊর্ধ্বমুখী।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর কৃষি মার্কেট, টাউন হল বাজার, কারওয়ান বাজার ও উত্তরার আশকোনা হজক্যাম্প বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টি ও বন্যার কারণে বিভিন্ন এলাকা থেকে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। পাশাপাশি অনেক এলাকায় সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে কাঁচা মরিচের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে।

বর্তমানে মোহাম্মদপুর কৃষি মার্কেটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। টাউন হল বাজারে একই মরিচের দাম ২৫০ থেকে ২৮০ টাকা। কারওয়ান বাজারে ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়, আর সাধারণ মানের মরিচ পাওয়া যাচ্ছে ১৬০ টাকার আশপাশে।

রাজধানীর আশকোনা হজক্যাম্প এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, এক সপ্তাহ আগে ২৫০ গ্রাম কাঁচা মরিচ ৪০ টাকায় কিনলেও এখন একই পরিমাণ মরিচ কিনতে ৬০ টাকা গুনতে হয়েছে। তার ভাষায়, বৃষ্টির কারণে প্রতিদিনই যেন মরিচের দাম বাড়ছে।

এদিকে পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৪০ টাকা।

মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল-নাহিয়ান বলেন, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কম থাকলেও চাহিদা বেশি। তাই দাম বেড়েছে। শুধু মরিচ নয়, প্রায় সব ধরনের সবজির দামই বেড়েছে। এখন ১০০ টাকার নিচে খুব কম ধরনের সবজি পাওয়া যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এবং সরবরাহ স্বাভাবিক না হলে আগামী দিনগুলোতে কাঁচা মরিচসহ বিভিন্ন সবজির দাম আরও বাড়তে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হঠাৎ পানি বৃদ্ধিতে তিস্তার ভাঙন, পানিবন্দি ১০ হাজার মানুষ

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশ প্রতিমন্ত্রীর

হাজারে ১ টাকাই থাকছে বীমা কোম্পানির ২০২৬ সালের নবায়ন ফি

মরিচের ঝাল এখন বাজারেও, রাজধানীতে কেজি ২৮০ টাকা

মানিকগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কাঁচাবাজারে আগুন! ১০০ টাকার নিচে মিলছে না অনেক সবজি

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

টানা বৃষ্টিতে যশোরে গ্রামীণ সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম

দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?