ঢাকাবৃহস্পতিবার , ২ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

শীতে পায়ে দুর্গন্ধ হলে খাদ্য তালিকায় রাখবেন যেসব খাবার

প্রতিবেদক
Ibrahim Khalil
১ জানুয়ারী ২০২৪, ৮:২১ বিকাল

Link Copied!

শীতেও অনেকের পায়ে দুর্গন্ধ হয়। কারো বাড়ি গেলে এই সময়ে জুতা খুললেই পড়তে হয় অস্বস্তিতে। এই সমস্যা কমাতে অনেকেই বডি স্প্রে, নানা সুগন্ধি পায়ে ব্যবহার করেন। এতে সাময়িকভাবে দুর্গন্ধ দূর হলেও একটু পরে দুর্গন্ধ মারাত্মক আকার নেয়। তাতে অস্বস্তি আরো বাড়ে। তবে এ থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ রাস্তা আছে।

পরিচ্ছন্ন থাকার পাশাপাশি এমন কয়েকটি খাবার রয়েছে, যেগুলো নিয়মিত খেলে এ সমস্যা কমতে পারে। আর এগুলোর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। যেমন—

এলাচ : এলাচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না, শরীরের দুর্গন্ধ দূর করতেও ভূমিকা রাখে। শীতকালে রান্নায় এই মসলা দিন। এমনিতেও খেতে পারেন। এতে পায়ের দুর্গন্ধের সমস্যা কমবে।

শাকসবজি : দৈনন্দিন খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি রাখুন। বিশেষজ্ঞদের মতে, পালং শাকে উচ্চমাত্রার ক্লোরোফিল থাকে, যা গন্ধ সৃষ্টিকারী যৌগগুলো প্রতিরোধ করে। ফলে এটি নিয়মিত খেলেও পায়ের দুর্গন্ধ কমতে পারে।

লেবু বা সাইট্রাস জাতীয় ফল : পাতিলেবু, মুসাম্বি এবং কমলালেবুর মতো সাইট্রাস ফল শরীরে টক্সিন জমতে দেয় না, যার ফলে গন্ধ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ হয়। প্রতিদিন এক গ্লাস হালকা গরম লেবু পানি বা তাজা কমলালেবুর রস পান করুন। এতেও পায়ে গন্ধের সমস্যা কমবে।

গ্রিন টি : এই চা ওজন কমানোর পাশাপাশি শরীরের দুর্গন্ধ রোধ করতেও সহায়তা করে। অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি প্রতিদিন খেলে মুখ, শরীর ও পায়ের দুর্গন্ধ দূর হয়।

মেথি : এই মসলাও শরীরে দুর্গন্ধের সমস্যা দূর করতে পারে। মেথির বীজ এবং পাতায় গন্ধ-প্রতিরোধী ক্ষমতা রয়েছে, যা আমাদের শরীর থেকে টক্সিন দূর করে। প্রতিদিন সকালে খালি পেটে মেথি-ভেজানো পানি পান করলে পায়ের দুর্গন্ধ কমতে পারে।

Facebook Comments Box

আরও পড়ুন

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

জুলাইয়ে ১১ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার

ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩

চিকিৎসকদের নৈতিকতা, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিটিক্যাল কেয়ারে পিছিয়ে বাংলাদেশ, ৩৮ জেলায় নেই আইসিইউ

তিন ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশনের যাত্রাবিরতি

রোহিঙ্গা পুনর্বাসনে ব্যর্থ বিশ্ব, সংকটে বাংলাদেশ

নিকোটিন ও তামাকজাত দ্রব্যের ওপর প্রস্তাবিত কর কমানোর প্রতিবাদে বিএনটিটিপি’র বিবৃতি