ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ মে ২০২৬, ১০:০৫ বিকাল

Link Copied!

ভ্রমণ জগত ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ (Best Travel Content Creator) হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামেই সমধিক পরিচিত। শনিবার (৯ মে ২০২৬) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেয়।

ভ্রমণ লেখক, নির্মাতা ও উদ্যোক্তাদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম বিটিডব্লিউএ সুমনের বৈপ্লবিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করে। সাবেক বিবিসি সাংবাদিক এবং ‘বেঙ্গল ভিসতার’-র প্রতিষ্ঠাতা সুমনের বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে বিশ্বজুড়ে ৭০ লাখেরও (৭ মিলিয়ন) বেশি অনুসারী রয়েছে ।

পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে সালাহউদ্দিন সুমন এই প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত ভ্রমণ জগতের কিংবদন্তিদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ উৎসাহীদের অসাধারণ সব গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খ ম হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হক-এর মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।”

যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল এই পুরস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাধারণত গুণী মানুষকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার একটি প্রবণতা থাকে। কিন্তু আমরা মনে করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশায় হওয়া উচিত।”সালাহউদ্দিন সুমনের পাশাপাশি আরও কয়েকটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে রয়েছেন ভ্রমণ সাহিত্যে মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণ বিষয়ক পত্রিকা হিসেবে ‘ভ্রমণ গদ্য’।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কে.এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল। বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হবে বলে সংগঠনটি নিশ্চিত করেছে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক