ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

গরু আমদানির ভুয়া অনুমতিপত্র নিয়ে সতর্কবার্তা দিল প্রাণিসম্পদ অধিদপ্তর

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মে ২০২৬, ৩:২১ বিকাল

Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সম্প্রতি “প্রাণিসম্পদ অধিদপ্তর”-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির একটি অনুমতিপত্র (Import Permit) প্রচারিত হচ্ছে। বিষয়টি নজরে আসার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সতর্কতা জারি করেছে।

শনিবার (২ মে) মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে দেখা গেছে প্রচারিত অনুমতিপত্রটি সম্পূর্ণ ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। নথিটির সঙ্গে প্রাণিসম্পদ অধিদপ্তর-এর কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার মিল পাওয়া যায়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তর স্পষ্টভাবে জানিয়েছে, উক্ত অনুমতিপত্রটি তাদের পক্ষ থেকে ইস্যু করা হয়নি। এতে ব্যবহৃত তথ্য, নম্বর এবং স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয় এবং এটি কোনো বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে—এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত না নিতে। একই সঙ্গে যাচাই ছাড়া এসব নথি শেয়ার বা প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ও সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার