ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
২ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ

Link Copied!

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (২ মে) থেকে সমন্বয়কৃত নতুন দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করে সংগঠনটি।

নতুন দামে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে একই সপ্তাহের শুরুতে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। পরে আবার তা বাড়ানো হলো।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ২৭ বার কমেছে। ২০২৫ সালেও মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যেখানে দাম বাড়ানো হয়েছিল ৬৪ বার এবং কমানো হয়েছিল ২৯ বার।

এদিকে স্বর্ণের দাম পরিবর্তন হলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে বারবার স্বর্ণের দাম সমন্বয় করা হচ্ছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কানে চুলকানি হতে পারে গুরুতর সংক্রমণের ইঙ্গিত: বিশেষজ্ঞদের সতর্কতা

আগে ক্লিন, পরে গ্রিন ঢাকাকে গড়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, কিছু পণ্যের দাম কমেছে

শিগগিরই সারাদেশে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, চরম যানজটে ভোগান্তি

লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে ভারী বর্ষণের আভাস