ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

আবারও কমল স্বর্ণের দাম

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ এপ্রিল ২০২৬, ১:১৭ অপরাহ্ণ

Link Copied!

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি ২ লাখ ২৯ হাজার ৪৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৯৬ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৩৩ টাকা।

তবে বাজারে বিক্রয়মূল্যে কিছু পার্থক্য দেখা যাচ্ছে। নতুন হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা, ২১ ক্যারেটের ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমার প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয় করা হয়েছে।

এর আগে গত ২৮ এপ্রিল ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও সমন্বয় করা হয়।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

এদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজার। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৯ বার বেড়েছে এবং ১৭ বার কমেছে। আর ২০২৫ সালে রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল।

Facebook Comments Box

আরও পড়ুন

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কানে চুলকানি হতে পারে গুরুতর সংক্রমণের ইঙ্গিত: বিশেষজ্ঞদের সতর্কতা

আগে ক্লিন, পরে গ্রিন ঢাকাকে গড়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, কিছু পণ্যের দাম কমেছে

শিগগিরই সারাদেশে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, চরম যানজটে ভোগান্তি

লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে ভারী বর্ষণের আভাস