ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলে সবজি প্রদর্শনী

প্রতিবেদক
Ibrahim Khalil
২৭ এপ্রিল ২০২৬, ১০:৪৭ সকাল

Link Copied!

অপরিকল্পিত নগর বিস্তার ও অবকাঠামো উন্নয়নের কারণে শহরে সবুজের পরিমাণ ক্রমেই হ্রাস পাওয়ায় প্রতি বছরই নগরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে| এই প্রেক্ষাপটে স্বল্প পরিসরে সবুজায়ন একটি কার্যকর ও সময়োপযোগী সমাধান। এই ধারণাকে সামনে রেখে রাজধানীর বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের মাঠের একটি কর্ণারে খেলাধুলার জন্য প্রয়োজনীয় জায়গা অক্ষুণ্ন রেখে শিক্ষার্থীরা সবজি বাগান তৈরি করেছে। শিক্ষার্থীদের নিজেদের পরিচর্যায় উৎপাদিত বিভিন্ন সবজি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যাশা এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

বুধবার (২২ এপ্রিল) হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা, বেঙ্গলী মিডিয়াম হাই স্কুল এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত “জলবায়ু বিপর্যয়রোধ ও নিরাপদ খাদ্য উৎপাদনে স্বল্প পরিসরে সবুজায়ন: সবজি প্রদর্শনী” শীর্ষক আয়োজনে বক্তারা এ কথা বলেন।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা’র সঞ্চালনায় এবং বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস এর সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন বেঙ্গলী মিডিয়াম হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো: জাকির হোসেন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার।

বক্তারা বলেন, স্বল্প পরিসরে সবুজায়ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ কৃষি পদ্ধতি, কৃষির সঙ্গে জলবায়ুর আন্তঃসম্পর্ক, পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছে। একজন অভিজ্ঞ কৃষিবিদের তত্ত্বাবধানে তাদের নিরাপদ কৃষি চর্চার প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা স্বল্প জায়গায় টেকসই খাদ্য উৎপাদনের কৌশল রপ্ত করতে পারে। এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগরকৃষির অংশ হিসেবে শিক্ষার্থীরা যদি নিয়মিত বাগানের যত্ন নেয়, গাছের পরিচর্যা করে, সঠিক সেচব্যবস্থা অনুসরণ করে তবে তারা কৃষি ও পরিবেশ সংরক্ষণের প্রতি স্বাভাবিকভাবেই আগ্রহী হয়ে উঠবে। জলবায়ু সংকট মোকাবিলায় এ ধরনের ছোট কিন্তু ইতিবাচক উদ্যোগ সহায়ক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।

আলোচনা পর্ব শেষে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের কৃষিবিদ ইমরান মিয়া ও ইন্টার্ন ফাইয়াজ আহমেদ ফুয়াদের পরিচালনায় শিক্ষার্থীরা ফসল উত্তোলনের কৌশল রপ্ত করে এবং বাগানে উৎপাদিত বিভিন্ন সবজি উত্তোলনের পরে একটি প্রদর্শনীর আয়োজন করে।

Facebook Comments Box

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ ইনফ্লুয়েন্সার জেজুনের

হাসপাতালগুলোতে চিকিৎসক-নার্স সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির

সময়মতো ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছানোর নির্দেশ কৃষিমন্ত্রীর

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকায় পদ্মা ব্যারাজ, বদলে যাবে ১৯ জেলার চিত্র?

বাইন্যান্সের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ৬৩০ কোটি ডলার চুরি, নেপথ্যে কারা?

শুঁটকিতেও মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক: শীর্ষে লইট্টা ও চিংড়ি

যুদ্ধে বিপর্যস্ত কৃষ্ণসাগর: সাড়ে ৪ বছরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে তরুণদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর প্রশিক্ষণ

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

কৃষকের কাছে সময়মতো ন্যায্যমূল্যে সার পৌঁছানোর তাগিদ কৃষিমন্ত্রীর

Tourism Fair Concludes with Tk 43 Crore in Business Over Three Days

তিন দিনে ৪৩ কোটি টাকার ব্যবসা, শেষ হলো পর্যটন মেলা