ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

ইসলামপুরে ১১৫ কৃষক পেলেন ‘কৃষক কার্ড’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ সকাল

Link Copied!

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১১৫ জন কৃষককে ‘কৃষক কার্ড’ প্রদান করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ৪৬০টি বৃক্ষচারা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে স্থানীয়ভাবে নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম সম্পন্ন হয়।

ভিডিও কনফারেন্সে জামালপুর অংশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ তিনটি আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

অনুষ্ঠানে গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষক ও কৃষাণীর হাতে কার্ড ও চারাগাছ তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট কৃষি ব্লকের মোট ৩ হাজার ৬৫৮ জন কৃষক পর্যায়ক্রমে এই সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়েছে।

কার্ড পেয়ে স্থানীয় কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগকে স্বাগত জানান।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত কাজ চলছে এবং কৃষকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সব প্রকৃত কৃষককে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ দেওয়া হবে, যা সার ও বীজ প্রাপ্তি সহজ করবে এবং কৃষি ব্যবস্থাকে আরও আধুনিক করবে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার