ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

৩ মাসে চালু হবে দারোয়ানী টেক্সটাইল মিলসহ দেশের সব বন্ধ মিল: প্রতিমন্ত্রী

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ এপ্রিল ২০২৬, ১০:২২ সকাল

Link Copied!

আগামী তিন মাসের মধ্যে নীলফামারীর বন্ধ থাকা দারোয়ানী টেক্সটাইল মিলসহ সারাদেশের টেক্সটাইল ও জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম।

রোববার (১২ এপ্রিল) মিলটি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের বিভিন্ন ব্যর্থতার কারণে এসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। তবে বর্তমান সরকার এগুলো পুনরায় সচল করতে কাজ করছে। ইতোমধ্যে টেক্সটাইল মিল চালুর জন্য বিনিয়োগকারীও পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শুধু নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিল নয়, দিনাজপুর ও রাজশাহীর টেক্সটাইল মিলসহ দেশের সব জুট মিল চালুর ব্যাপারেও উদ্যোগ নেওয়া হয়েছে।

পাট খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং পলিথিনের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে জনসচেতনতা তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্লাস্টিক পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দেশীয় পাটপণ্য উৎপাদন ও বাজারজাতকারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুর লতিফসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার