ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা: ‘তুমি আমি শুধু’তে জুটি জেফার–প্রীতম

প্রতিবেদক
Ibrahim Khalil
১২ এপ্রিল ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ

Link Copied!

নন্দিত নির্মাতা শিহাব শাহীন পরিচালিত রোমান্টিক ড্রামা ‘তুমি আমি শুধু’ আগামী ১৪ এপ্রিল জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে। এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে দুই জনপ্রিয় সংগীতশিল্পী জেফার রহমান ও প্রীতম হাসানকে।

গল্পের শুরুটা একদম সাধারণ একটি ঘটনা দিয়ে। ভুল ঠিকানায় পাঠানো হয় একটি ফুড ডেলিভারি। তবে এই ছোট ভুল থেকেই ধীরে ধীরে শুরু হয় এক ভিন্নধর্মী গল্প, যা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে ফেলে দুই অপরিচিত মানুষের জীবনকে।

প্রীতম হাসান অভিনীত চরিত্রটি আবেগপ্রবণ ও স্বতঃস্ফূর্ত, যে বিশ্বাস করে সবকিছুই কোনো না কোনো কারণেই ঘটে। অন্যদিকে, জেফার রহমানের চরিত্রটি শান্ত ও বাস্তববাদী- যিনি সম্পর্কের আগে খোঁজেন যুক্তি এবং আবেগকে গ্রহণ করার আগে তোলেন প্রশ্ন।

বারবার অপ্রত্যাশিতভাবে তাদের পথ এক হওয়ার মাধ্যমে গল্পে উঠে আসে একটি গভীর প্রশ্ন- এই ঘটনাগুলো কি শুধুই কাকতালীয়, নাকি অদৃশ্য কোনো শক্তি তাদের কাছাকাছি নিয়ে আসছে? সম্পূর্ণ ভিন্ন মানসিকতার দুই মানুষ কি সত্যিই একসাথে চলার পথ খুঁজে পাবে?

‘তুমি আমি শুধু’-এর মাধ্যমে শিহাব শাহীন তুলে ধরেছেন এমন এক ভালোবাসার গল্প, যা আবেগ ও যুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে। গল্পটি যেমন হৃদয়স্পর্শী, তেমনি বাস্তবধর্মী এবং নিশ্চিতভাবে তা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলে প্রত্যাশা বিঞ্জ-এর।

Facebook Comments Box

আরও পড়ুন

আরও ১০ জেলায় রেল সংযোগের পরিকল্পনা সরকারের

মোহাম্মদপুরে ট্রাকের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

কানে চুলকানি হতে পারে গুরুতর সংক্রমণের ইঙ্গিত: বিশেষজ্ঞদের সতর্কতা

আগে ক্লিন, পরে গ্রিন ঢাকাকে গড়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে যৌথ উদ্যোগ জোরদারের আহ্বান

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানীর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক, কিছু পণ্যের দাম কমেছে

শিগগিরই সারাদেশে ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা

ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, চরম যানজটে ভোগান্তি

লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিনজুড়ে ভারী বর্ষণের আভাস