ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

বিএসএমএমইউতে ৩৫০ শিশু হৃদরোগীর বিনামূল্যে সার্জারি সম্পন্ন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ ডিসেম্বর ২০২৩, ৭:১৬ বিকাল

Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সাড়ে তিনশর বেশি শিশু হৃদরোগীর বিনামূল্যে অপারেশন বা সার্জারি হয়েছে। আরও ৭০০ হৃদরোগে আক্রান্ত শিশু অপারেশনের অপেক্ষায় রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিএসএমএমইউতে এক সেমিনারে এ তথ্য জানানো হয়। শিশু হৃদরোগ ও সার্জারির সবশেষ অগ্রগতি এবং চিকিৎসাসেবা নিয়ে আয়োজন করা হয় এ সেমিনার।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিএসএমএমইউতে শিশু হৃদরোগীর সব ধরনের চিকিৎসাসেবা রয়েছে। এফ ব্লকে ১০ বেডের আইসিইউসহ ৫০টি বেড নিয়ে শিশু হৃদরোগীদের জন্য সর্বাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত চিকিৎসা ব্যবস্থা দ্রুতই চালু করা হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের প্রতি অত্যন্ত মানবিক। বিএসএমএমইউ’র প্রতি আন্তরিক তিনি। পেডিয়াট্রিক কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ প্রতিষ্ঠা ও উন্নয়নে প্রধানমন্ত্রীর অবদান রয়েছে। এখন আর শিশুসহ হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

সেমিনারে সভাপতিত্ব করেন শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. তারিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান, শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাখাওয়াত আলম, কার্ডিয়াক সার্জারি ইউনিটের সহকারী ডা. মোহাম্মদ আতা উল্যাহ বিপ্লব, কার্ডিয়াক সার্জারি বিভাগের অ্যানেসথিয়োলজির সহকারী অধ্যাপক ডা. রজত শুভ্রা দাস প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?