ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

কমলার সুবাসেই মুড ভালো! কারণ কী?

প্রতিবেদক
Ibrahim Khalil
৮ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ

Link Copied!

আশেপাশে কেউ লেবু বা কমলা খাচ্ছে—এমন ঘ্রাণ নাকে এলেই অনেকের মন সতেজ ও হালকা হয়ে যায়। কিন্তু কেন এমন অনুভূতি তৈরি হয়, তা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।

গবেষণা বলছে, লেবুজাতীয় (সাইট্রাস) ফলের ঘ্রাণ মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে এবং মানসিক প্রশান্তি সৃষ্টি করে। Zhejiang University–এর গবেষকদের মতে, এই ঘ্রাণ নাকের স্নায়ুতন্ত্রে সেনসেশন তৈরি করে এবং মস্তিষ্কে এমন তরঙ্গ সৃষ্টি করে যা মুড ভালো রাখতে সাহায্য করে।

লেবু ও কমলার এসেনশিয়াল অয়েলে থাকা ডি-লিমোনিন, লিনালুল, আলফা-টারপিনিয়ল এবং জেরানিয়াল-এর মতো রাসায়নিক উপাদান স্ট্রেস কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদান শুঁকলে মস্তিষ্কে কর্টিসল হরমোনের মাত্রা কমে যায়, যা স্ট্রেসের জন্য দায়ী।

বিশেষজ্ঞরা জানান, সাইট্রাস ঘ্রাণ মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিন—‘হ্যাপি হরমোন’—নিঃসরণ বাড়ায়। ফলে মন ভালো থাকে, উদ্বেগ ও হতাশা কমে যায়। পাশাপাশি এটি আলফা ও ডেল্টা ব্রেন ওয়েভ বাড়িয়ে মানসিক প্রশান্তি আনে।

গবেষণায় আরও দেখা গেছে, কমলা ও লেবুর ঘ্রাণ নার্ভাসনেস কমাতে সাহায্য করে এবং স্নায়ুতন্ত্রকে শিথিল করে। বিশেষ করে চাপের সময় এই ঘ্রাণ মনকে শান্ত রাখতে কার্যকর। এমনকি ঘুমের ক্ষেত্রেও এটি সহায়ক ভূমিকা রাখে।

এছাড়া পড়াশোনা বা কাজের সময় সাইট্রাস ঘ্রাণ মনোযোগ বাড়াতে সহায়তা করে। এ কারণেই বিশ্বের বিভিন্ন অফিস ও কর্মস্থলে অ্যারোমাথেরাপিতে সাইট্রাস সুগন্ধ ব্যবহার করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ছোট একটি লেবু বা কমলার ঘ্রাণও মুহূর্তেই মানসিক স্বস্তি এনে দিতে পারে—যা দৈনন্দিন জীবনের চাপ কমাতে কার্যকর একটি প্রাকৃতিক উপায়।

Facebook Comments Box

আরও পড়ুন

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা

বটতলীতে ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় আবারও বটবৃক্ষ রোপণ

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ

টানা দ্বিতীয় দফায় আবারও কমল স্বর্ণের দাম

vivo Empowers Students Through Nationwide University Photography Contest