ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বাকৃবিতে স্বয়ংক্রিয় আলু বাছাই যন্ত্র: ঘণ্টায় ৫০০ কেজি, খরচ মাত্র ১২ পয়সা

প্রতিবেদক
Ibrahim Khalil
৬ এপ্রিল ২০২৬, ৫:০৫ বিকাল

Link Copied!

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বল্প খরচে দ্রুত আলু বাছাইয়ের আধুনিক প্রযুক্তি নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিএইউআরআইসি)।

‘অটোমেটেড রিয়েলটাইম গ্রেডিং সিস্টেম ফর এক্সপোর্ট কোয়ালিটি পটেটো ইউজিং মেশিন ভিশন টেকনিক’ শীর্ষক কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বয়ংক্রিয় আলু বাছাইকরণ যন্ত্র উদ্ভাবনের প্রধান গবেষক এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক আনিসুর রহমান। তিনি বলেন, দেশে এখনো আলু বাছাইয়ের কাজ মূলত সনাতন পদ্ধতিতে হয়, যা সময়সাপেক্ষ ও শ্রমনির্ভর। এই সীমাবদ্ধতা দূর করতেই স্বয়ংক্রিয় পটেটো গ্রেডার উদ্ভাবন করা হয়েছে।

তিনি আরও জানান, যন্ত্রটির তৃতীয় সংস্করণে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এখন এই যন্ত্র ঘণ্টায় ৫০০ কেজির বেশি আলু বাছাই করতে সক্ষম এবং প্রতি কেজি আলু বাছাইয়ে খরচ পড়ে মাত্র ১২ পয়সা, যা সনাতন পদ্ধতির তুলনায় প্রায় ৭০ গুণ সাশ্রয়ী। পূর্বে ব্যবহৃত ক্যামেরা মিনিটে ১৪টি ছবি বিশ্লেষণ করতে পারলেও বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল সিসিডি ক্যামেরা ব্যবহার করে সেকেন্ডে ৫৩৯টি ছবি নেওয়া সম্ভব হচ্ছে, ফলে গতি ও নির্ভুলতা বহুগুণ বেড়েছে।

গবেষকরা জানিয়েছেন, দেশীয় উপকরণ ব্যবহার করে এই যন্ত্রটি তৈরি করা হয়েছে। ইতোমধ্যে গবেষণার পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে এবং শিগগিরই এটি মাঠপর্যায়ে প্রয়োগ করা হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্যে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক রোস্তম আলী বলেন, দেশে আলুর উৎপাদন চাহিদার তুলনায় বেশি। স্বয়ংক্রিয় এই প্রযুক্তি আলুর সংরক্ষণকালীন পচন কমিয়ে রপ্তানিযোগ্য মান নিশ্চিত করতে সহায়তা করবে। পাশাপাশি কৃষকরা আলুর ন্যায্য মূল্য পাবেন এবং প্রক্রিয়াজাত শিল্পেও উন্নত মানের আলু সরবরাহ সম্ভব হবে।

উপাচার্য অধ্যাপক এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এই প্রযুক্তি রিয়েলটাইমে আলুর আকার ও গুণমান বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে গ্রেডিং করবে, যা উন্নত বিশ্বে ব্যবহৃত মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এর ফলে আলু রপ্তানির সুযোগ আরও বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ও বিএইউআরআইসির প্রধান সমন্বয়ক আব্দুল আওয়াল। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইউআরআইসির সভাপতি খন্দকার মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন আব্দুল মজিদ।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার