ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কুড়িগ্রামে আকস্মিক শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় মাঠের কৃষক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ মার্চ ২০২৬, ১০:১৭ সকাল

Link Copied!

কুড়িগ্রাম জেলার সদর উপজেলা ও রাজারহাট উপজেলা-এর বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টি হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় হঠাৎ এ শিলাবৃষ্টি হওয়ায় মাঠের ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টি স্থায়ী ছিল প্রায় তিন থেকে চার মিনিট। স্থায়িত্ব কম হলেও সম্ভাব্য ফসলের ক্ষতি নিয়ে আতঙ্কে পড়েন স্থানীয় কৃষকরা।

পাঁচগাছী ইউনিয়ন-এর কৃষক ছবরুল আলী বলেন, সন্ধ্যার পর হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলা পড়তে শুরু করে। বেশিক্ষণ না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে হয়তো রক্ষা পেয়েছি, তবে ফসলের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। হঠাৎ এমন দুর্যোগে আমরা বেশ দুশ্চিন্তায় আছি।

এ বিষয়ে রাজারহাট আবহাওয়া অফিস-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শিলাবৃষ্টির তীব্রতা খুব বেশি ছিল না। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের ফসলের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার