ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

নাটোরে কৃষকদের জন্য দিনব্যাপী সেচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
Ibrahim Khalil
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ বিকাল

Link Copied!

নাটোরের গুরুদাসপুরে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ।

কৃষি কাজে প্রচলিত সেচ ব্যবস্থাপনায় প্রায় ৪০ শতাংশ পানি অপচয় হয়, যা ভূগর্ভস্থ পানির স্তর কমিয়ে দিচ্ছে। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং নতুন সেচ প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, “কৃষিকাজে পানির বিকল্প নেই। সঠিক ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির চাপ কমানো সম্ভব। এই প্রশিক্ষণ কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনডিসির জেলা নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, বিএসডিসির সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এর আগে কৃষকের মাঠে সেচ কাজে পানির স্তর নির্ধারণী পাইপ বিতরণ করা হয়, যা ব্যবহার করে প্রয়োজন মতো সেচ দেওয়া সম্ভব এবং এতে ৩০ শতাংশ পানি সাশ্রয় হয়।

Facebook Comments Box

আরও পড়ুন

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা

সকল জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা চালু করবে সরকার