ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ ঘোষণা: পুরস্কৃত হলেন ৯ বিশিষ্ট ব্যক্তিত্ব

প্রতিবেদক
Ibrahim Khalil
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:১৩ বিকাল

Link Copied!

বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এবার মোট ৮টি বিভাগে ৯ জন বিশিষ্ট লেখক ও গবেষককে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলা একাডেমি নির্বাহী পরিষদ, পুরস্কার কমিটির সুপারিশক্রমে এই তালিকা অনুমোদন করেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬, অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন:

কবিতা: মোহন রায়হান

কথাসাহিত্য: নাসিমা আনিস

প্রবন্ধ/গদ্য: সৈয়দ আজিজুল হক

শিশুসাহিত্য: হাসান হাফিজ

অনুবাদ: আলী আহমদ

গবেষণা: মুস্তাফা মজিদ ও ইসরাইল খান (যৌথভাবে)

বিজ্ঞান: ফারসীম মান্নান মোহাম্মদী

মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য: মঈদুল হাসান

আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে এই পুরস্কার প্রদান করা হবে। প্রতি বছরের মতো এবারও পুরস্কারপ্রাপ্তরা সম্মাননা স্মারক, অর্থ এবং মানপত্র গ্রহণ করবেন।

Facebook Comments Box

আরও পড়ুন

উত্তর-পূর্বাঞ্চলের ৫ জেলায় বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কা

২০২৮ সালের আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের সম্ভাবনা নেই: বেবিচক চেয়ারম্যান

আজ বছরের দীর্ঘতম দিন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম রাত

দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, চালক নিহত

বিশ্ব বাবা দিবস: ঘামে ভেজা শার্ট আর বটবৃক্ষের মতো এক প্রসারিত ছায়ার নাম ‘বাবা’

খাগড়াছড়ির পাহাড়ে হারিয়ে যাচ্ছে বাবুই পাখি, টিকে আছে মাত্র কয়েকটি বাসা

৪৮ ঘণ্টার মধ্যেই মিলছে আমিরাতের টুরিস্ট ভিসা

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে পড়ে আগুন, চালক-সহকারী নিহত

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়ের আভাস

Your Team Got the Perfect Shot? Then Visit OPPO Store to “Shoot & Win”!

শ্যুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইন নিয়ে এলো অপো, গোল করলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

রাতের মধ্যে ১০ জেলায় ঝড়ো হাওয়ার শঙ্কা