ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৪১ পূর্বাহ্ণ । ৫০ জন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জারি করা এ প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, Rules of Business, 1996-এর Rule 3(B)-এ প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী এ নিয়োগ প্রদান করেন।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোঃ ইসমাইল জবিউল্লাহ এবং ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন— হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।