ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

বিজয়ের মাসে দাম কমলো ইনফিনিক্স ফোনের

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ সকাল

Link Copied!

বিজয়ের মাসে দারুণ সব অফার নিয়ে এলো তরুণদের প্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। পুরো ডিসেম্বর মাস জুড়েই ইনফিনিক্স ভক্ত ও ক্রেতাদের জন্য থাকবে এই অফারগুলো।

৩ ডিসেম্বর থেকে ‘বিজয়ের উল্লাস’ নামের এই ক্যাম্পেইনের আওতায় থাকছে ফোনের মূল্যহ্রাস, ক্যাশব্যাক এবং নিশ্চিত উপহার। বিজয়ের মাস উদযাপনে ইনফিনিক্স নোট ৩০ স্মার্টফোনের ৮ জিবি+ ২৫৬ জিবি ভার্সনের দাম ২,০০০ টাকা কমানো হয়েছে। এছাড়াও হট ৩০ ফোনের ৪ জিবি+ ১২৮ জিবি ভার্সনের দাম কমানো হয়েছে ১,০০০ টাকা। এই মডেলগুলো এখন পাওয়া যাচ্ছে যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৩,৯৯৯ টাকায়।

তাছাড়া, নোট ৩০ ও হট ৩০ সিরিজের নির্দিষ্ট ফোন কিনলে ক্রেতারা পাবেন ১০,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এই অফারের আওতায় থাকছে নোট ৩০ প্রো, নোট ৩০ (৮+ ১২৮/২৫৬ জিবি), হট ৩০ (৪/৮+ ১২৮ জিবি) এবং হট ৩০আই (৪/৮+ ১২৮ জিবি) মডেলগুলো।

এবছর এপ্রিল মাসে বাজারে আসে হট ৩০ সিরিজ। এই সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলো হলো হট ৩০ ও হট ৩০আই। আর জুলাই মাসে বাজারে আসা নোট ৩০ সিরিজের অন্তর্ভুক্ত ফোনগুলো হলো নোট ৩০ এবং নোট ৩০ প্রো। দুটি সিরিজের ক্ষেত্রেই ভক্তদের সাড়া ছিল অসাধারণ।

ইনফিনিক্স আরও নিয়ে এসেছে শীতকালীন ফটোগ্রাফি চ্যালেঞ্জ। এর মাধ্যমে ব্যবহারকারী ও ভক্তরা তাদের শীতকালীন মুহূর্ত ক্যামেরাবন্ধী করে শেয়ার করতে পারবেন। এই ক্যাম্পেইনের আওতায় ৫ ডিসেম্বর পর্যন্ত থাকছে মিস্ট্রি বক্স জিতে নেওয়ার সুযোগ। অংশগ্রহণকারীদের #InfinixWinterChallenge হ্যাশট্যাগের সাথে নিজেদের শীতকালীন মুহূর্ত সামজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে হবে। বিস্তারিত জানা যাবে ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে।

Facebook Comments Box

আরও পড়ুন

Bangladesh Launches First Mass Media Campaign for Front-of-Package Warning Labels

বাংলাদেশে প্রথমবার অতিপ্রক্রিয়াজাত খাদ্যের মোড়কে সতর্কবার্তা প্রচারে ক্যাম্পেইন শুরু

Ensuring Young People’s Mental Well-being Is Essential for Nation-Building: Chief Whip

দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ

শিশুদের খাদ্যনিরাপত্তা শেখাতে প্রাথমিকে কৃষি শিক্ষার তাগিদ

কপ৩১-এর স্পন্সর কোক হোল্ডিংয়ের বিরুদ্ধে নীতি লঙ্ঘনের অভিযোগ

৫ দশকে বিশ্বজুড়ে বন্যপ্রাণী কমেছে ৭৩ শতাংশ, অস্তিত্ব সংকটে প্রকৃতি

New Cicada Species Discovered; Climate Change May Shift Its Habitat

বিমানবন্দরের আদলে মেট্রোরেল স্টেশনে বসছে নিরাপত্তা সরঞ্জাম

খাদ্য নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চায় বাংলাদেশ

ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

হাতিয়ায় নদীভাঙন রোধে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি