ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মানসিক আঘাত কাটাতে মাইলস্টোন স্কুলে জাইকার ক্রীড়া উদ্যোগ

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ জানুয়ারী ২০২৬, ৫:৪১ বিকাল

Link Copied!

জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর আয়োজনে রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম।

মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ট্র্যাজেডির পর শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট মানসিক আতঙ্ক ও আঘাত কাটিয়ে তাদের আবার স্বাভাবিক স্কুল জীবনে ফিরিয়ে আনতেই এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। কমিউনিটির মধ্যে একাত্মতা জোরদার এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা পুনরুদ্ধারে এটি একটি থেরাপিউটিক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে ছিল মাইলস্টোন স্কুল ও কলেজ। এছাড়া অনুষ্ঠানে সহযোগিতা করে জাপানের এমইউএফজি ব্যাংক ও একমাত্রা সোসাইটি।

ট্র্যাজেডির পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং প্রায় একশ শিক্ষার্থী নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত হতে ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে কাউন্সেলিং সহায়তার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও আনন্দঘন স্মৃতি তৈরির প্রয়োজনীয়তা অনুভব করে জাইকা ও সংশ্লিষ্ট অংশীদাররা। তারই অংশ হিসেবে এই ক্রীড়া উৎসবের আয়োজন।

ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা ও দলগত কার্যক্রমে ভরপুর এই উৎসবের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য আনন্দময় পরিবেশ তৈরি করা এবং তাদের আত্মবিশ্বাস ও সামাজিক সংযোগ পুনর্গঠন করা। সঙ্কটকালীন সময়ে শিশুদের সামগ্রিক বিকাশে এটি একটি মডেল কার্যক্রম হিসেবেও বিবেচিত হচ্ছে।

উৎসবে মুশফিকুর রহিমের উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। বিকেএসপির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তার সংগ্রাম ও সাফল্যের গল্প শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং নতুন করে আশার সঞ্চার করে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জাইকা বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে কাজ করছে এবং বিকেএসপির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে।

অনুষ্ঠানে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক অংশ নেন। খেলাধুলা ও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সহপাঠীদের সঙ্গে আনন্দময় সময় কাটায়, যা তাদের মানসিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের।

Facebook Comments Box

আরও পড়ুন

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যু

নিত্যপণ্যের বাজারে অভিযান, এক দিনেই ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের বাবুরহাটে সড়ক ও ফুটপাত দখল, ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

শব্দদূষণের নতুন ৪ উৎস শনাক্ত করল পরিবেশ অধিদপ্তর

Renewable Energy Fest 2026 Ends with Call for a Just, Inclusive and Green Energy Transition

ন্যায্য ও সবুজ জ্বালানি রূপান্তরের আহ্বানে শেষ হলো নবায়নযোগ্য জ্বালানি উৎসব

ইরান যুদ্ধের ধাক্কায় জ্বালানি ও খাদ্যের দাম বাড়ার শঙ্কা, সতর্ক করল বিশ্বব্যাংক

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪

Bangladesh Completes First Government-Led Inter-Ministerial Climate Negotiator Training Ahead of COP31

কপ৩১ সামনে রেখে প্রথমবার সরকারি উদ্যোগে জলবায়ু নেগোশিয়েটরদের প্রশিক্ষণ