ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

এন্টারপ্রাইজ ডিজিটাল সল্যুশনে পিটিসি–এক্সেনটেক অংশীদারিত্ব

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ ডিসেম্বর ২০২৫, ৫:১০ বিকাল

Link Copied!

পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি (পিটিসি)-এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। করপোরেট সার্ভিস, সিম-ভিত্তিক এন্টারপ্রাইজ সল্যুশন এবং ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সহযোগিতা একটি মাইলফলক পদক্ষেপ।

শিল্পখাতে ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এক্সেনটেক পিএলসি।ক্লাউড, সাইবার সিকিউরিটি, ম্যানেজড সার্ভিস এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশে এন্টারপ্রাইজ প্রযুক্তি ও কানেক্টিভিটি সেবা প্রদান করে কোম্পানিটি। এই অংশীদারিত্ব সেই প্রতিশ্রুতিকে আরও সংহত করবে।

সম্প্রতি চট্টগ্রামের পিটিসি’র প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাডমিন ও ফাইন্যান্স) মো. মাহবুবুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং ও সার্ভিসেস) মো. শাহিদুজ্জামান এবং ম্যানেজার (এইচআর ও অ্যাডমিন) মো. রাশেদুল মোস্তফা। এক্সেনটেক পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম; জেনারেল ম্যানেজার ও ক্লাস্টার হেড মোহাম্মদ আলমগীর কবির; জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী; এবং ম্যানেজার মো. আতিকুর রহমান।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক্সেনটেক পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার আবুল কালাম মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, “এই অংশীদারিত্ব বাংলাদেশের এন্টারপ্রাইজ কানেক্টিভিটি এবং ডিজিটাল অবকাঠামোকে রূপান্তরিত করার ক্ষেত্রে আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। আমাদের বিশ্বাস, পিটিসি’র সাথে একযোগে কাজ করার মাধ্যমে মানসম্মত সল্যুশন ও সেবার উৎকর্ষতা নিশ্চিত করে আমরা ব্যবসায়িক অগ্রগতি ও দক্ষতা বাড়াতে সক্ষম হব।”

বাংলাদেশের জ্বালানি অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি জাতীয় ট্রান্সমিশন সক্ষমতা বৃদ্ধিতে দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। অন্যদিকে এক্সেনটেক পিএলসি’র দ্রুত বর্ধনশীল এন্টারপ্রাইজ প্রযুক্তি সেবা এই অংশীদারিত্বকে দেশের করপোরেট সার্ভিস ডেলিভারিতে নতুন মানদণ্ড তৈরি করতে সহায়তা করবে।

এই সহযোগিতার মাধ্যমে উভয় প্রতিষ্ঠান সিম ও কানেক্টিভিটি-চালিত এন্টারপ্রাইজ সেবার উন্নয়ন, সারাদেশে ডিজিটাল সল্যুশনের প্রসার, সেবার ধারাবাহিকতা ও গ্রাহক অভিজ্ঞতার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি গ্রহণে করপোরেট খাতকে সহায়তা করার ওপর গুরুত্ব দেবে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?