ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

উত্তরায় দেশের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করলো ইনফিনিক্স

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ সকাল

Link Copied!

গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স উত্তরা সেন্টার পয়েন্টে তাদের প্রথম গেমিং ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। “গেমিং পয়েন্ট: নেক্সট লেভেল” ট্যাগলাইনকে কেন্দ্র করে তৈরি এই ইনফিনিক্স আউটলেট নতুন প্রজন্মের গেমিং অভিজ্ঞতা উপহার দেবে।

ব্র্যান্ডশপটিতে রয়েছে একটি ডেডিকেটেড গেমিং জোন, যেখানে গেমার ও গেমিং–অনুরাগীরা যে কোনো সময় এসে একা বা দলগতভাবে গেম খেলতে পারবেন। ইনফিনিক্সের উচ্চ-ক্ষমতাসম্পন্ন গেমিং স্মার্টফোনে জনপ্রিয় গেমগুলো উপভোগ করার সুযোগ মিলবে এখানে। দেশের মোবাইল গেমিং কালচারকে আরও এগিয়ে নিতে তরুণদের জন্য উন্মুক্ত এই কমিউনিটি স্পেস তৈরি করেছে ইনফিনিক্স।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা। তরুণ ও নারীদের ক্ষমতায়নে ইনফিনিক্সের চলমান প্রতিশ্রুতির অংশ হিসেবে তাদের এই অংশগ্রহণ। শীর্ষস্থানীয় টেক ইউটিবাররাও এই অনুষ্ঠানে এসে গেমিং জোনের অভিজ্ঞতা শেয়ার করেন।

অনুষ্ঠানে দর্শকদের জন্য ছিল বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ জোন এবং জনপ্রিয় তরুণ শিল্পী ক্রিটিকাল মাহমুদ–এর বিশেষ সংগীত পরিবেশন, যা পুরো আয়োজনে প্রাণচাঞ্চল্য যোগ করে।

ইনফিনিক্স জানিয়েছে, এই গেমিং ফ্ল্যাগশিপ স্টোর শুধু একটি রিটেইল আউটলেট নয়-এটি একটি কমিউনিটি–কেন্দ্রিক প্ল্যাটফর্ম, যেখানে গেমাররা ইনফিনিক্স ডিভাইসের পারফরম্যান্স, স্থায়িত্ব ও নেক্সট-লেভেল ডিজাইন সরাসরি অভিজ্ঞতা নিতে পারবেন।

আগামীতেও স্টোরটিতে নিয়মিত গেমিং সেশন, হ্যান্ডস-অন এক্টিভিটি ও কমিউনিটি ইভেন্ট আয়োজন করা হবে, যাতে তরুণ গেমাররা ইনফিনিক্সের “গেমিং পয়েন্টঃ নেক্সট লেভেল” অভিজ্ঞতা আরও কাছ থেকে উপভোগ করতে পারেন।

স্টোরটি অবস্থিত উত্তরা সেন্টার পয়েন্টের লেভেল ৪-এ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক মিনিটের দূরত্বে।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩