ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

মোবাইল সিম ও ইন্টারনেট সেবায় দ্রুত সমাধানের আশ্বাস দিল বিটিআরসি

প্রতিবেদক
Ibrahim Khalil
২৫ নভেম্বর ২০২৫, ৫:৩৫ বিকাল

Link Copied!

মোবাইল সিম ও ইন্টারনেট সেবায় গ্রাহকদের ভোগান্তি দ্রুত কমিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। পাশাপাশি মোবাইল অপারেটরদের অডিট, বাজারে অসম প্রতিযোগিতা এবং গ্রাহক সেবায় অসঙ্গতি-সবকিছুই নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গ্রাহক, সাংবাদিক ও বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত গণশুনানিতে এসব তথ্য জানায় বিটিআরসি।

শুনানিতে গ্রাহকরা অভিযোগ করেন- ১১ মাস পর সিম বন্ধ হওয়ার বিষয়টি আগাম জানানো হয়নি, অনুমতি ছাড়াই ভিএএস (ভ্যালু অ্যাডেড সার্ভিস) থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে, এমএনপি (মোবাইল নম্বর পোর্টেবিলিটি) সুবিধা নিতে কাস্টমার কেয়ার সেন্টারে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।

এ ছাড়া মোবাইল ইন্টারনেটের দাম কমানো, ব্রডব্যান্ড ফাইবারাইজেশনের ঘাটতি পূরণ এবং মোবাইল সেবায় আরোপিত উচ্চ কর প্রত্যাহারের দাবিও জানানো হয়।

গণশুনানিতে সভাপতিত্ব করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক। অনুষ্ঠান পরিচালনা করেন বিটিআরসির লাইসেন্সিং ও স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক।

Facebook Comments Box

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত

২ হাজার ৪৬০ কেন্দ্রে চলবে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, লক্ষ্য ৩.৫৭ লাখ শিশু

নিরাপদ খাদ্য নিশ্চিতে ডিজিটাল নিবন্ধনের আওতায় ১০ লাখ প্রতিষ্ঠান

জয়পুরহাটে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বিশ্বজুড়ে তাপপ্রবাহ ও আবহাওয়ার চরম পরিবর্তনের আশঙ্কা

এবার ক্ষতিকর নিকোটিন পাউচ ও ই-সিগারেট আমদানিতে সম্পূর্ণ কর প্রত্যাহারের আবদার বিএটির!

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা

বিশ্বে দূষিত শহরের তালিকায় নবম ঢাকা

টেকনাফে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে প্রশাসনের আহ্বান

দেশের ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে ভ্যাপসা গরম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৮৩