ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে ‘উৎস সন্ধ্যা ২০২৫’

প্রতিবেদক
Ibrahim Khalil
২২ নভেম্বর ২০২৫, ৪:০১ বিকাল

Link Copied!

সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় তহবিল সংগ্রহের লক্ষ্যে উৎস বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে ‘উৎস সন্ধ্যা ২০২৫’। প্রায় ৩২ বছর ধরে প্রান্তিক শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করে আসছে কমিউনিটি–ভিত্তিক এ সংস্থা। সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়াতে ও তহবিল সংগ্রহে এ বছরও সংস্থাটি শিশুদের শিক্ষা, পরিচর্যা ও অন্যান্য প্রয়োজনীয় সেবা সংক্রান্ত কর্মসূচির কার্যক্রমের ধারাবাহিক পরিচালনায় সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছে।

আগামী ২১ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে উৎস সন্ধ্যা ২০২৫ অনুষ্ঠিত হবে। জনপ্রিয় কন্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও কোনালের সঙ্গীত পরিবেশনায় অতিথিরা উপভোগ করবেন এক মনোমুগ্ধকর সন্ধ্যা। শুধু সঙ্গীত উপভোগেই নয়, এ আয়োজনের মাধ্যমে শিশুদের স্বপ্নপূরণে পাশে দাঁড়ানোর সুযোগও পাবেন অতিথিরা। অনুষ্ঠান থেকে প্রাপ্ত সকল তহবিল ব্যয় করা হবে উৎস বাংলাদেশের তত্ত্বাবধানে থাকা শিশুদের কল্যাণে।

উৎস সন্ধ্যা ২০২৫ -এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০ থেকে ৪০০০ টাকা। টিকিফাই প্ল্যাটফর্মটির মাধ্যমে টিকেট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা। বিস্তারিত জানতে যোগাযোগ করতে হবে: ০১৭১১৬২২৩৭৮ অথবা ০১৭৫৫৬১৮৯৩০ নম্বরে, অথবা ভিজিট করুন উৎস বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইটে।

Facebook Comments Box

আরও পড়ুন

Xiaomi Unveils REDMI 17 5G Featuring a Snapdragon 5G Processor

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?