ঢাকাবৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডিআরইউতে মাসে দুদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ নভেম্বর ২০২৩, ৩:৫৩ বিকাল

Link Copied!

ছবির সূত্র : রাইজিংবিডি.কম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও পরিবারের জন্য প্রতিমাসে দুবার রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ডিআরইউ নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডিআরইউ সদস্য এবং তাদের পরিবারের (স্বামী/স্ত্রী ও সন্তান) সদস্যরা প্রতিমাসে দুবার এ সেবা নিতে পারবেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত মেডিসিন বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির। সম্মানিত অতিথি ছিলেন শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারি অধ্যাপক ডা. সাহেদ ইমরান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রিউমাটোলজিস্ট ড. কামরুল হাসান সজীব।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ।উপস্থিত ছিলেন, ডিআরইউ’র দপ্তর সম্পাদক কাওসার আজম, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন ও কার্যনির্বহী সদস্য এসএম মোস্তাফিজুর রহমান (সুমন)।

Facebook Comments Box

আরও পড়ুন

মোহাম্মদপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নিরাপত্তাকর্মীর

এক দিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম

২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন, ক্যাপসুল পাবে ২ কোটি ৪০ লাখ শিশু

শেরপুরে মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে ডিবির ৮ পুলিশ সদস্য আহত

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর কাঁপল জাপান

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত

নিরাপদ খাদ্য নিশ্চিতে মানসম্পন্ন গবেষণার আহ্বান কৃষিমন্ত্রীর

৩৯ সেকেন্ডে দুই ভূমিকম্প, কাঁপল ভেনেজুয়েলা ও জাপান

তিন দশকের আস্থার নাম চট্টগ্রাম মেইল, নেই কোনো সাপ্তাহিক ছুটি

দেশের ১১ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

হামে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৯