ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. সর্বশেষ

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে সেমিনার

প্রতিবেদক
Ibrahim Khalil
৩ নভেম্বর ২০২৫, ৬:০০ বিকাল

Link Copied!

নিকোটিন পাউচ উৎপাদনের অনুমতির প্রতিবাদে স্টেট ইউনিভার্সিটিতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ নভেম্বর, ২০২৫) সকাল ১১ঃ৩০টায় বিশ্ববিদ্যালয়ের স্কলার্স ইন সেমিনার কক্ষে “নিকোটিন পাউচ : তামাক ব্যবহারের এক নতুন রূপ – একটি গুরুতর জনস্বাস্থ্য সংকট” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আমিনুল ইসলাম সুজন, টেকনিকাল এডভাইজার, ভাইটাল স্ট্রাটেজিএস এন্ড মডারেটর – স্টপ টোব্যাকো বাংলাদেশ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা এবং পার্শ্ববর্তী এলাকার জনসাধারণ সেমিনারে অংশগ্রহণ করেন। স্টেট কলেজ অফ হেলথ সাইন্সেস এর বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী ও ছাত্র ছাত্রীরাও সেমিনারে ঊপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আক্তার হোসেন খান প্রধান অতিথি এবং উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন বিশেষ অতিথি এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্স-এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপক আমিনুল ইসলাম সুজন বাংলাদেশে তামাক ব্যবহারের নতুন হুমকি হিসেবে নিকোটিন পাউচের আবির্ভাব এবং এর ভয়াবহতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, “ফিলিপ মরিসের মতো বহুজাতিক তামাক কোম্পানিকে বাংলাদেশে এই আসক্তিমূলক পণ্য উৎপাদনের অনুমতি দেওয়া আমাদের জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি।”

তিনি আরও উল্লেখ করেন যে, এই পণ্যগুলো তরুণ ও অধূমপায়ীদের লক্ষ্য করে বাজারজাত করা হচ্ছে এবং এর কোনো সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। তিনি এই ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণন বন্ধে সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার এবং জনস্বাস্থ্য পেশাজীবীদের সক্রিয়ভাবে আওয়াজ তোলার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আক্তার হোসেন খান তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলনে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শিক্ষার্থীদের এই নতুন তামাকপণ্যের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরিতে এবং নীতি নির্ধারকদের কাছে সম্মিলিত প্রতিবাদ পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

আমিনুল ইসলাম সুজন

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ডাঃ নওজিয়া ইয়াসমিন শিক্ষার্থীদেরকে দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় ‘চেঞ্জ মেকার’ হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন। সম্মানিত অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাঃ মোহাম্মদ আফজালুর রহমান স্বাস্থ্যখাতে এই ধরনের নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পাবলিক হেলথ ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জনস্বাস্থ্য বান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই ধরনের জনস্বার্থ বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার থাকবো।” তিনি সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিস ডিপার্টমেন্টের লেকচারার তাসফিয়া নাহিয়ান হাফিজ এবং সমন্বয় করেন পাবলিক হেলথ ডিপার্টমেন্টের লেকচারার ও কো-অর্ডিনেটর মোঃ আল্লামা ফয়সাল।

সেমিনার শেষে, নিকোটিন পাউচের উৎপাদন ও বিপণনের অনুমোদনের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

640 Public Transport Drivers Trained Under BRTA and DAM Initiative

বিআরটিএ ও ডামের উদ্যোগে ৬৪০ গণপরিবহন চালককে প্রশিক্ষণ

আগামী ৫ দিন যেমন থাকবে দেশের আবহাওয়া

নওগাঁয় বিআরটিসি বাসের চাপায় কলেজশিক্ষক নিহত

খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫

আর্জেন্টিনায় অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

ঢাকাসহ ৯ জেলায় ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস

২১ কোটি বছর আগের ডাইনোসরের খোঁজ পেলেন বিজ্ঞানীরা

জাপানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কারখানায় নিহত ৫, নিখোঁজ ৪

জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১০ হাজারের বেশি অতিদরিদ্র নারী পেলেন জীবিকা সহায়তা

পরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভবন নির্মাণে গুরুত্বারোপ গৃহায়নমন্ত্রীর

একই জমিতে কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের আহ্বান