ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষিজমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Ibrahim Khalil
১৯ অক্টোবর ২০২৫, ৪:৫১ বিকাল

Link Copied!

হাওরাঞ্চলের কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ এবং হাওরের পরিবেশ-প্রতিবেশ ধ্বংসের প্রতিবাদ, পূবের হাওরের বাকি অংশ রক্ষার দাবিতে- মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা হাওর রক্ষা আন্দোলন।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী সম্মুখে জেলা হাওর রক্ষা আন্দোলনের সহযোগিতায় সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের মোকামবাড়ি এলাকায় আথানগীরি, মোকামবাডি ও নোয়াপাড়া এলাকার সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে হাওর এলাকার প্রান্তিক চাষিরা জানান, হাওরে কৃষিজমি ভরাট করে সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, ফলে কৃষি ও মৎস্য উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, হাওরাঞ্চলকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট মহাবিপর্যয় থেকে বাঁচাতে হলে হাওর-নদী-খাল-বিল দখল-দূষণ বন্ধ করতে হবে। বিকল্প জায়গা থাকতে হাওর ভরাট ও হাওর-পরিবেশ ধ্বংস করে শিল্পায়নে বন্ধ করতে হবে, কৃষক বাঁচার স্বার্থে কৃষি জমি বাঁচাতে হবে।

প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হাওর রক্ষা আন্দোলনের আহবায়ক আ স ম সালেহ সোহেল, সদস্য সচিব এম. খছরু চৌধুরী, নির্বাহী সদস্য মো. আলমগীর হোসেন, ধরিত্রী রক্ষায় আমরা- ধরা সিলেটের সদস্য সচিব আব্দুল করিম কিম প্রমুখ।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা