ঢাকাসোমবার , ২৭ জুলাই ২০২৬
  1. সর্বশেষ
  2. জনস্বাস্থ্য

ডায়াবেটিসে বাড়ছে অন্য রোগের হার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ নভেম্বর ২০২৩, ৪:৩৬ বিকাল

Link Copied!

ডায়াবেটিসের উপযুক্ত চিকিৎসা না হওয়ায় রোগীরা আক্রান্ত হচ্ছেন আরো নানা রোগে।  এর প্রধান কারণ হচ্ছে অজ্ঞতা আর অসচেতনতা। গতকাল, ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত নানা সেমিনার ও গবেষণা থেকে এমন তথ্য বেরিয়ে এসেছে।

ডায়াবেটিস থেকে অন্য যেসব রোগে আক্রান্ত হচ্ছেন, সেগুলো হলো—

১. হৃদরোগ : ডায়াবেটিস থেকে প্রধান যে রোগটি আমাদের আক্রান্ত করে সেটি হলো হৃদেরাগ। হৃদরোগের ৮০ শতাংশ রোগীই ডায়াবেটিসের কারণে মারা যায়।

২. কিডনির জটিলতা : ৪০-৪৫ শতাংশের কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হয় ডায়াবেটিসের কারণে।

৩. অন্ধত্ব : অন্ধত্বের অন্যতম প্রধান কারণ ডায়াবেটিস। একে বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এর ফলে রক্তে বেশিমাত্রার শর্করার কারণে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়।

৪. প্রজননক্ষমতা : ডায়াবেটিসের কারণে কমছে মানুষের প্রজননক্ষমতাও।

ডায়াবেটিসের শুরুতে অধিকাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না। বয়স বাড়ার সাথে সাথে এটি বাড়তে থাকে। কারো কারো ক্ষেত্রে একেবারে আচমকা ডায়াবেটিসের লক্ষণগুলো প্রকাশিত হয়। উপসর্গ না থাকায় ৬০ ভাগ লোকই জটিলতা হওয়ার পরে চিকিত্সা নেন। কিন্তু ততদিনে ক্ষতি হয়ে যায় আমাদের শরীরের নানা অঙ্গ-প্রত্যঙ্গের।

Facebook Comments Box

আরও পড়ুন

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

আমিরাতে বাধ্যতামূলক স্বাস্থ্যবীমা, প্রবাসীদের কী বদলাচ্ছে?

আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

সন্ধ্যার মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের আভাস

মাইক্রোপ্লাস্টিক থেকে শরীরকে যতটা সম্ভব সুরক্ষিত রাখবেন যেভাবে

হামিংবার্ড ফিডারে পিঁপড়া দেখলে যা করবেন

এক বছর পর ফের চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

পলি নেট হাউজে চারা উৎপাদনে বদলে যাচ্ছে বিরলের কৃষি

ঠাকুরগাঁওয়ে বৈধ কাগজপত্র ছাড়া ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ শিশুদের পণ্যেও

লক্ষ্মীপুরে ড্রামট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রদল নেতা নিহত

রাজবাড়ীতে রেলগেটে ভয়াবহ দুর্ঘটনা, বিচ্ছিন্ন ৬ ওয়াগনের ধাক্কায় নিহত ২