ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সৌদি থেকে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
৭ অক্টোবর ২০২৫, ৪:৫৭ বিকাল

Link Copied!

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানির জন্য ছয়টি পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সরকার সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিএন্টস কোম্পানি থেকে ১৫৯ কোটি ৯৯ লাখ টাকায় তৃতীয় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানি করবে। যার প্রতি মেট্রিক টনের মূল্য ৪৩৫ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড থেকে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (চতুর্থ লট), ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (পঞ্চম লট), ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকায় (প্রতি মেট্রিক টন ৭৬৮.৭৫ ডলার) ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার (ষষ্ঠ লট) আমদানি করা হবে।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে ৩৮৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকায় দশম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য ৭৮৪ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের অপর এক প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বিএডিসি কানাডার কানাডিয়ান কমার্সিয়াল করপোরেশন (সিসিসি) থেকে ১৭৪ কোটি ৪২ লাখ টাকায় অষ্টম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার ক্রয় করবে। যার প্রতি মেট্রিক টন সারের মূল্য ৩৫৬ দশমিক ২৫ মার্কিন ডলার।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা