ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

মা ইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর বিশেষ অভিযান চালাবে সরকার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৪৭ বিকাল

Link Copied!

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রি ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সোমবার (২৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে প্রতি বছর মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ কার্যক্রম চালানো হবে। অভিযানের মাধ্যমে পরিপক্ক ইলিশ মাছ যেন নিরাপদে ডিম ছাড়তে পারে, তা নিশ্চিত করা হবে।

তিনি আরও জানান, অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে কঠোর নজরদারি থাকবে। সরকার আশা করছে, এ উদ্যোগের ফলে ভবিষ্যতে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে, বাজারমূল্য স্থিতিশীল থাকবে এবং দেশের সার্বিক চাহিদা মেটাতে সহায়ক হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা