ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. সর্বশেষ

চুয়াডাঙ্গায় বেশি দামে সার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
Ibrahim Khalil
১৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩১ বিকাল

Link Copied!

মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং নিয়ম বহির্ভূতভাবে সার সংরক্ষণের অভিযোগে চুয়াডাঙ্গায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দামুড়হুদা উপজেলার আটকবর গোচিয়া পাড়া মোড়ে সার, বীজ ও কীটনাশক বাজার তদারকির সময় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে শহিদুল ইসলামের মালিকানাধীন মেসার্স শিশির ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে সরকার নির্ধারিত দামে সার বিক্রি, যথাযথভাবে রেজিস্টার সংরক্ষণ ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে নাটুূহদা পুলিশ ক্যাম্পের একটি টিম সহযোগিতা করে।

Facebook Comments Box

আরও পড়ুন

মাদারীপুরে বাঁশবোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী নিহত: জমিয়ত সভাপতির শোক

আগামী ৫ দিনজুড়ে ঝড়সহ ভারী বর্ষণের আভাস

Call for science-based prevention to keep youth drug-free

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধের আহ্বান

প্রবাসীদের সমস্যার সমাধানে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী

শব্দদূষণ জনস্বাস্থ্যের বড় হুমকি: পরিবেশমন্ত্রী

মানিকগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নরসিংদীতে অযু করার সময় বজ্রপাতে তিন মাদরাসাছাত্রের মৃত্যু

আগামী ৪৮ ঘণ্টায় তিন বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কক্সবাজার, চরম ভোগান্তিতে বাসিন্দা-পর্যটক

বেওয়ারিশ কুকুর অপসারণে নিষেধাজ্ঞা