ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

কৃষিজমি রক্ষায় ভোগডাঙ্গায় কৃষকদের তিন দফা দাবি

প্রতিবেদক
Ibrahim Khalil
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ সকাল

Link Copied!

কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের কৃষিজমি ভূটানকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) করার জন্য লিজ দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের মাধবরাম এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎প্রতিবাদে সমাবেশ বক্তব্য দেন – রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট রায়হান কবীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, জেলা আহ্বায়ক মনতাজ মিয়া, সদস্য সচিব রেজাউল করিম, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার নেতা এরশাদুল মিয়া, ফারুক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, “এই জমি আমাদের বাপ-দাদার রক্ত ও ঘামে অর্জিত সম্পদ। কোনো আলোচনা ছাড়াই বিদেশি শক্তির হাতে জমি তুলে দেওয়ার চক্রান্ত প্রতিহত করা হবে। আমরা জীবন দিতে রাজি, কিন্তু এক ইঞ্চি জমিও ছাড়ব না।”

এ সময় তারা তিন দফা দাবি জানান। এ দাবিগুলো হলো—ভোগডাঙ্গা মৌজার জে.এল. নং ৪৩-এর জমিকে খাস খতিয়ানভুক্ত করার সিদ্ধান্ত বাতিল, ভূটানের রাজার সঙ্গে সম্পাদিত ইপিজেড লিজ চুক্তি বাতিল এবং জমির প্রকৃত মালিকদের মালিকানা নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধ। সমাবেশে ভোগডাঙ্গা ইউনিয়নের শত শত কৃষক অংশ নিয়েছেন।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা