ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

সাত দিনে ২ কোটি ৭০ লাখ মিটার জাল জব্দ, ৩১৫ জন গ্রেফতার

প্রতিবেদক
Ibrahim Khalil
২৮ অগাস্ট ২০২৫, ৫:১৩ বিকাল

Link Copied!

দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ গত সাত দিনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ করেছে। এছাড়া ৩১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছে নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে ২ কোটি ৭০ লাখ ৮২ হাজার ৫৩৩ মিটার অবৈধ জাল এবং ২ হাজার ৪৪৮ কেজি মাছ জব্দ করা হয়েছে। পাশাপাশি নদী থেকে ২২১টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকার কারণে ১০১টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে এবং তিনটি ড্রেজার জব্দ করা হয়েছে। এছাড়া ৪১টি মৎস্য আইন, ২০টি বেপরোয়া গতি, তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, তিনটি বালুমহাল আইন, সাতটি অপমৃত্যু এবং দুইটি হত্যা মামলা সহ মোট ৭৬টি মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা