ঢাকামঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬
  1. সর্বশেষ

পানের দামে ধস, বরজ থেকে ঋণগ্রস্ত কৃষকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Ibrahim Khalil
১৮ অগাস্ট ২০২৫, ১:১৩ বিকাল

Link Copied!

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঋণের চাপে এক কৃষক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। আকবর হোসেন (৫০) নামের ওই কৃষকের মরদেহ আজ সোমবার ভোরে উপজেলার ধুরইল গ্রামের একটি পানবরজ থেকে উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টার দিকে প্রতিবেশীরা আকবর হোসেনকে বাড়ির পাশের পানবরজের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন একটি আধাপাকা বাড়ি নির্মাণের জন্য স্থানীয় বিভিন্ন এনজিও এবং সুদ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি কৃষিকাজ করে সেই ঋণের টাকা পরিশোধের চেষ্টা করছিলেন। কিন্তু গত কয়েক মাস ধরে পানের ন্যায্য দাম না পাওয়ায় তিনি আর্থিকভাবে প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন।

এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “পরিবারের ভাষ্যমতে, আকবর হোসেন ঋণগ্রস্ত ছিলেন এবং ফসলের দাম না পাওয়ায় হতাশায় ভুগছিলেন। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box

আরও পড়ুন

স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

আগামী গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে: প্রধানমন্ত্রী

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে সব প্রতিষ্ঠানকে দায়িত্বশীল হওয়ার আহ্বান

ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

বুয়েটের মানদণ্ডে উত্তীর্ণ হলেই মিলবে ই-রিকশার নিবন্ধন

সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী

গ্যাস সংকটের মধ্যে নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান

এক দিনে রেমিট্যান্স বেড়েছে পাঁচ গুণের বেশি

হিমালয়ে বড় বিপর্যয়ের শঙ্কা, ঝুঁকির মুখে প্রায় ৩ লাখ মানুষ

বিশ্বজুড়ে বাড়ছে জরুরি প্রস্তুতি, কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের পরামর্শ?

ঢাকায় মেঘলা আকাশ, আবহাওয়া থাকবে শুষ্ক