ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

চলতি বছরের প্রথম ছয় মাসে ঢাকায় ১২১ খুন, ২৪৮ ছিনতাই, ৩৩ ডাকাতি

প্রতিবেদক
Ibrahim Khalil
৩০ জুলাই ২০২৫, ২:৩৭ বিকাল

Link Copied!

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) রাজধানী ঢাকায় খুন, ডাকাতি, ছিনতাই ও চুরির ঘটনায় এক হাজারেরও বেশি মামলা রেকর্ড হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য তুলে ধরেন।

ডিএমপির ৫০ থানার পরিসংখ্যান অনুযায়ী,
🔹 খুনের ঘটনা: ১২১টি
🔹 ছিনতাই: ২৪৮টি
🔹 ডাকাতি: ৩৩টি
🔹 চুরি: ১০৬৮টি
🔹 চাঁদাবাজি মামলা: প্রতি মাসে গড়ে ৭০টি

এ হিসাবে, প্রতি মাসে গড়ে ২০টির বেশি খুন, ৪০টির বেশি ছিনতাই এবং ৫টি করে ডাকাতির মামলা হয়েছে।

তবে এসব পরিসংখ্যানের মধ্যেও রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘স্থিতিশীল’ আছে বলে দাবি করেন ডিসি তালেবুর রহমান।

তিনি বলেন, “পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।”

রাতের থানা শালিস নিয়ে প্রশ্ন

প্রতিবেদকদের প্রশ্নে থানা চত্বরে রাজনৈতিক দলের নেতা বা অন্যান্য পক্ষের ‘শালিস’ বা দেনদরবারের বিষয়ে ডিসি বলেন, “থানায় কোনো ধরনের শালিস বা দেনদরবারের সুযোগ নেই। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।”

মোহাম্মদপুরে ছিনতাই প্রসঙ্গে

সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “পুলিশ সক্রিয় আছে। কিছু ঘটনা ঘটছে, তবে তা নিয়ন্ত্রণে এবং সহনীয় মাত্রায় রাখতে আমরা সর্বাত্মক কাজ করছি। সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামনে নির্বাচন, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে প্রস্তুতি নিচ্ছি।”

টহল ও গ্রেফতার

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় ৪৪১টি টহল টিম মোতায়েন ছিল, যার মধ্যে ২৫৯টি দিনে ও ২২১টি রাতে। ফুট পেট্রোল ছিল ২২১টি, মোটর পেট্রোল ২৭টি।

একই সময়ে সাড়াশি অভিযানে গ্রেফতার করা হয়েছে ৪১৯ জনকে, যাদের মধ্যে রয়েছেন ডাকাত, চোর, মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি।

নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি নিয়মিত তৎপর রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস