ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
  1. সর্বশেষ
  2. লাইফস্টাইল

‘নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে’

প্রতিবেদক
Ibrahim Khalil
১৫ জুলাই ২০২৫, ১০:২৪ সকাল

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো গোষ্ঠী যদি নারীদের পেছনে ফেলার চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত— জুলাই বারবার ফিরে আসবে। সরকার যা-ই করুক না কেনো, আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াব। আর তাই নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত রিকশা র‍্যালি শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আজকের অনুষ্ঠানে ‘জুলাই কন্যারা’ যে বক্তব্য দিয়েছে, আমি তাদের প্রতিটি কথার সঙ্গে একমত। সরকারের একজন সদস্য হিসেবে আমি বলছি, এখনও যদি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়ে যাবে। সমাজে পুরুষতন্ত্র এখনও টিকে আছে। আর এই পুরুষতন্ত্রই নারীদের পেছনে ঠেলে দিতে চায়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকার জন্য বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকদের অবদান আমরা ভুলব না। তাদেরকে স্যালুট জানাই।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আরও পড়ুন

চীনে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ৭ বাংলাদেশি

চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

অতিরিক্ত করলা খেলে হতে পারে ৫ স্বাস্থ্যঝুঁকি

Revolutionary Technology ‘TESOS’ in Biological Tissue Observation

জৈবিক টিস্যু পর্যবেক্ষণে বৈপ্লবিক প্রযুক্তি ‘টিইএসওএস’

পাখিরা কীভাবে পথ চেনে? সমাধান দিল নতুন গবেষণা

দেশজুড়ে বাড়ছে বৃষ্টির প্রবণতা, কয়েক জেলায় তাপপ্রবাহ অব্যাহত

Phoenix Summit 2026 Concludes with Strong Focus on Cybersecurity and Digital Resilience

সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সহনশীলতায় গুরুত্ব দিয়ে শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

গ্যাস বেলুনে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস