ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. সর্বশেষ

বেঙ্গল মিট প্রসেসিং প্ল্যান্ট পরিদর্শন করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রতিবেদক
Ibrahim Khalil
৯ জুলাই ২০২৫, ৪:৩৬ বিকাল

Link Copied!

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আখতার সম্প্রতি বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মানসম্পন্ন অবকাঠামো ও পরিবেশবান্ধব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, সাঁথিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বেঙ্গল মিটের হেড অব প্রকিউরমেন্ট ছায়াদুল হক ভূঁইয়া (আল-আমিন)।

ফরিদা আখতার প্ল্যান্টের উন্নত মাংস প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো, ইটিপি (Effluent Treatment Plant), ওয়াটার ট্রিটমেন্ট সুবিধা, বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্যবস্থাপনা ঘিরে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

তিনি বলেন, “এ ধরনের শিল্প-উদ্যোগ শুধু রপ্তানি সক্ষমতাই বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বেঙ্গল মিটের মতো প্রতিষ্ঠানগুলোকে অনুসরণ করে দেশের আরও উদ্যোক্তা এগিয়ে আসবেন বলে আমি আশা করি।”

পরিদর্শন শেষে বেঙ্গল মিট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মাননীয় উপদেষ্টা সরকারের শিল্পবান্ধব নীতিমালা, নীতিগত সহায়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তিনি শিল্প খাতের সম্ভাবনা ও উদ্ভাবনী দিকগুলোতেও নজর দিতে উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

Facebook Comments Box

আরও পড়ুন

upay Rewards Winners of August 2026 Campaigns

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯০৫

সাতক্ষীরায় বাসের চাকায় পিষ্ট হয়ে পরিচ্ছন্নতাকর্মী নিহত

ডিআর কঙ্গোতে ইবোলার সংক্রমণ ৭ হাজার ছাড়াল, মৃত্যু ৩৩৯৮

চুয়াডাঙ্গায় দ্রুতগতির পিকআপভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত

খুলনা-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত

আগামী পাঁচ দিনজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

ইন্দোনেশিয়ায় ২৪৩ যাত্রী-ক্রু বহনকারী ফেরির যোগাযোগ বিচ্ছিন্ন

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাবেন ১ লাখ ১০ হাজার কৃষক

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প একনেকে অনুমোদনের আশা